লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: লরি ও ট্রাক্টর থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগ। আর সেই টাকা পৌঁছে যেত এক পুলিশ কনস্টেবলের কাছে! ঝাড়গ্রামে এমনই একটি চক্রের হদিশ পাওয়ার দাবি রাজ্য দুর্নীতি দমন শাখার। পাঁচ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবল-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে তারা। ধৃতদের মধ্যে তিনজন দালাল বলে জানা গিয়েছে।

অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম থানার ওই কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্য দুর্নীতি দমন শাখা। তদন্তকারীদের দাবি, লরি ও ট্রাক্টরের মালিকদের কাছ থেকে সরাসরি টাকা না নিয়ে দালালদের মাধ্যমে তোলা আদায় করতেন অভিযুক্ত পুলিশকর্মী। সেই টাকা নিয়মিত তাঁর কাছে পৌঁছে দেওয়া হত বলেও অভিযোগ। তদন্তের অংশ হিসেবে একটি ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। অভিযোগ, এক ট্রাক মালিকের কাছ থেকে তোলার টাকা সংগ্রহ করার সময় তিন দালালকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে আরও তথ্য। তদন্তকারীদের কাছে ধৃতদের একজন দাবি করেন, ইতিমধ্যেই তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা তোলা হিসেবে সংগ্রহ করেছেন। সেই অর্থই অভিযুক্ত কনস্টেবলের কাছে পৌঁছে দেওয়া হত বলে অভিযোগ। আরও চাঞ্চল্যকর বিষয়, দালালের মোবাইল ফোনে ওই পুলিশকর্মীর নম্বর ‘ঝাড়গ্রাম ম্যানেজার’ নামে সেভ করা ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

আরও পড়ুন: তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

তদন্তে পাওয়া তথ্য ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এরপর অভিযুক্ত কনস্টেবল এবং তিন দালালকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে। তবে এই তোলাবাজির চক্র কি শুধুই ঝাড়গ্রাম থানার ওই কনস্টেবল এবং তিন দালালের মধ্যে সীমাবদ্ধ নাকি এর পিছনে আরও বড় কোনও নেটওয়ার্ক রয়েছে এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কতদিন ধরে এইভাবে টাকা আদায় করা হচ্ছিল, মাসে কত টাকা উঠত এবং সেই টাকা কোথায় যেত, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনায় কোনও প্রভাবশালী ব্যক্তি বা আধিকারিকের যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে। ফলে তদন্ত যত এগোবে, ততই আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ঝাড়গ্রামে দুর্নীতির অভিযোগে এর আগেও গ্রেফতারের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে জামবনী বিডিও অফিসের এক সহকারী ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল দুর্নীতি দমন শাখা। এবার একই জেলায় তোলাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার হওয়ায় প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা