কনকনে শীতের রাতে জঙ্গলমহলে গরম চা নিয়ে হাজির ঝাড়গ্রাম থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, জঙ্গলমহল: কনকনে শীতের রাতে জঙ্গলমহলে পুলিশের এক অন্য মুখ দেখল ট্রাক চালকরা।ঝাড়গ্রামে গাড়ির চালকদের গাড়ি দাঁড় করিয়ে চা ও বিস্কুট খাওয়াচ্ছে পুলিশ। প্রথমে দেখলে মনে হতেই পারে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ গাড়ি থেকে টাকা তুলছে।যে অভিযোগ সব সময় শোনা যায়।কিন্তু সামনে গিয়ে দেখা গেল অন্য চিত্র। শনিবার কন কনে ঠান্ডা ঝাড়গ্রাম জেলাতে। ফুফু করে বইছে কনকনে উত্তরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের সাহায্য জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঝাড়গ্রামের তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রির ঘরে।

সেই ঠান্ডায় ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ এক দৃষ্টান্ত স্থাপন করল। এই ঠান্ডায় গাড়ির চালকদের চোখ যাতে ঘুমে না জড়িয়ে যায় তার জন্য গাড়ি দাঁড় করিয়ে চা ও বিস্কুট খাওয়াচ্ছেন ঝাড়গ্রাম থানার পুলিশ। কারণ শীতকালে বেশিরভাগ দুর্ঘটনার ঘটনা ঘটতে দেখা যায়। একদিকে কুয়াশা, অন্যদিকে শীতের প্রকোপ।সেই জন্য ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতেই পন্যবাহী গাড়ি অথবা দূরপাল্লার বাসের ড্রাইভারদের গাড়ি দাঁড় করিয়ে গরম চা ও বিস্কুট(Tea And Biscuits) খাইয়ে নিদ্রা ভঙ্গ এবং সচল করে তোলার প্রক্রিয়া চলল সারারাত ধরে। ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছেন ঝাড়গ্রাম থানার পুলিশ।

যা দেখে খুশি গাড়ির চালকরা । ঝাড়গ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। শীতের সময় ঝাড়গ্রাম থানার পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই গরম চা ও বিস্কুট পুলিশের কাছ থেকে পেয়ে খুশি গাড়ির চালকরা। এক চালক জানালেন, তিনি গত ২০০৪ সাল থেকে ট্রাক চালাচ্ছেন। এই প্রথম শীতের রাতে পুলিশের কাছ থেকে গরম চা আর বিস্কুট পেলেন। শীতের রাতে পুলিশের এই মানবিক মুখ দেখে চালকরা সকলেই ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম থানাকে।

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর