চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জঙ্গলমহলের পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা পুলিশের ফের মানবিক মুখ। এবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ঝাড়গ্রামের এর মানিকপাড়া বিট হাউস। সোমবার মানিকপাড়া ফাঁড়ির উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার লোলিতাশোল গ্রামে আয়োজিত হয় এই চক্ষু পরীক্ষা শিবির। এই চক্ষু পরীক্ষার শিবির ক্যাম্পে মানিকপাড়া (Manickpara)এলাকার কয়েকশো সাধারন মানুষ চক্ষু পরীক্ষা করান এই ক্যাম্পে।

বাইরে থেকে চিকিৎসকরা এসে এলাকার সাধারণ মানুষদের চোখের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয়দের চশমা এবং ওষুধও দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানা যায়, আগামী ৬ই এপ্রিল চোখের ছানি অপারেশন করতে বাইরেও নিয়ে যাওয়া হবে। পুলিশের এই বিনামূল্যে চক্ষুদান শিবিরে অংশগ্রহণ করেন এলাকার মানুষ ও কচিকাচারা এবং এলাকার মানুষ ।ঝাড়গ্রাম (Jhargram)জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এর আগেও মানিকপাড়া বিট হাউসের পুলিশ বিভিন্ন ধরনের কর্মসূচি করেন। শুধু চক্ষু পরীক্ষা শিবির নয়, সেভ ড্রাইভ সেফ লাইফ থেকে শুরু করে সহায়ক কর্মসূচিও করে থাকেন।

এলাকাবাসীর বক্তব্য যেকোনো সমস্যায় মানিকপাড়া বিট হাউসের বড়বাবু(OC) সৃজন হেমরমকে কাছে পাওয়া যায়। যার ফলে এলাকায় আগের মত কোনরকম বিশৃঙ্খলা থেকে ঝুট ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন এলাকার সাধারণ মানুষ। শীত- গ্রীষ্ম -বর্ষা এখন জঙ্গলমহলের পুলিশ প্রশাসন, সেখানকার মানুষের বড় ভরসা।

Published by:

Share Link:

More Releted News:

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ