ঝাড়গ্ৰাম থানার আইসি’র তৎপরতায় নিখোঁজ নাবালকের সন্ধান পেল পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :ঝাড়গ্ৰাম থানার আইসি’র তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যে নিখোঁজ নাবালকের সন্ধান পেল পরিবার। পুলিশের ভুমিকায় খুশি নাবালকের পরিবার। জানা গিয়েছে,গত শুক্রবার বিকালে ঝাড়গ্ৰাম রামকৃষ্ণ মিশনের পড়ুয়া এক নাবালক রামকৃষ্ণ মিশন থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মিশন কতৃপক্ষ নাবালকের সন্ধান না পেয়ে যোগাযোগ করে ঝাড়গ্ৰাম থানার আইসির সঙ্গে। খবর পেয়েই ঝাড়গ্ৰাম থানার আইসি(IC) বিপ্লব কর্মকারের নির্দেশ মতো সন্ধান শুরু করে পুলিশ। শেষমেষ ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) অন্তর্গত সর গ্রামের ফুটবল ময়দান থেকে উদ্ধার হয় ওই নাবালক। নিখোঁজ নাবালককে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।

পাশাপাশি পরিবার সূত্রে জানা যায় ,ছুটি কাটানোর পর পুনরায় রামকৃষ্ণ মিশনে এসে মন বসছে না পড়ুয়া তাই মিশন থেকে পালিয়ে গিয়েছিল। বর্তমানে সুস্থ অবস্থায় মা তার ছেলেকে ফিরে পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে সাধুবাদ জানিয়েছেন । অন্যদিকে, হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রর জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় উদ্ধার হয় বোমা।

জগৎবল্লভপুর বিডিও (BDO)অফিসের সামনে রবিবার দুপুর বেলা উদ্ধার হয় চারটি বোমা। বিডিও অফিসের সামনে থেকেই দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হয় তৃণমূলের বিজয় মিছিল। আর বিজয় মিছিলের আগেই উদ্ধার বোমা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।জগৎবল্লভপুর এলাকায় বোমা গুলি উদ্ধার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর