জঙ্গলমহলে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির জামবনি থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে ফের পুলিশের মানবিক উদ্যোগ। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জাম্বনী থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। – “রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ”। রক্তর সংকট মেটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।

এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে জাম্বনী থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স সহ অন্যান্যরা রক্ত দান করেন। রক্তের অভাবে প্রাণ গেছে অনেক মানুষের । এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ । এদিনের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ঝাড়গ্রামের এডিশনাল এস পি (Additional S.P.)(অপারেশন) গুলাম শারওয়ার, ঝাড়গ্রামের এসডিপিও(SDPO) শামিল বিশ্বাস।

পাশপাশি এদিন উপস্থিত ছিলেন জাম্বনী থানার আইসি বিশ্বজিৎ সাহা। এডিশনাল এস পি (অপারেশন) গুলাম শারওয়ার জানিয়েছেন, “প্রতিবছর আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি নেওয়া হয়”। বিনামূল্যে কোচিং সেন্টার, সেভ ড্রাইভ, সেফ লাইফ সহ বিভিন্ন সচেতনতা প্রচার চালানো হয়। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’