গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:ফের ডিম ছুঁড়ে প্রতিবাদ। এবার গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ঘিরে বিক্ষোভ। তাকে ছোড়া হল ডিম(Egg)।টেন্ডার দুর্নীতি, একশো দিনের কাজের টাকা তছনছ করা সহ একাধিক উন্নয়নে দুর্নীতি অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম(Jhargarm) জেলার দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত(Dahijuri Gram Panchayat) অফিসে। এই ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিন বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের সেক্রেটারি মদন মোহন মুদিকে(Madan Mohon Mudi) অফিস থেকে বাইরে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষজন । বিক্ষোভ চলাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় একাধিক সরকারি প্রকল্পের কাজ বাস্তবে না হলেও সেই কাজের নামে টাকা তোলা হয়েছে। এদিন উত্তেজিত জনতা সেক্রেটারিকে অফিস থেকে বাইরে বের করে এনে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে,দুর্গাপুরে তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে(Councillor Ramaprasad Haldar)। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তাঁকে বেনাচিতি-ফরিদপুর আইসি এলাকার অন্তর্গত স্থান থেকে ধরা হয়।

শুক্রবার সকালে গ্রেফতার হওয়ার পর রমাপ্রসাদ হালদারকে নিয়ে দুর্গাপুরের কুরুড়িয়া এলাকায় তাঁর বাসভবনে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী(Central Force)। সেখানে তদন্তের স্বার্থে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি ও সামগ্রী যাচাই করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে উল্লেখযোগ্য কোনও বেআইনি সামগ্রী উদ্ধার হয়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের