কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ঝাড়গ্রামে তৃণমূলের জনসভা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বাংলাকে বঞ্চনার প্রতিবাদে কেন্দ্র সংস্থাগুলির অপব্যবহার ও পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঝাড়গ্রাম জেলার(Jhargram District) সাঁকরাইল ব্লকের রোহিণী বাসস্ট্যান্ডে মহিলা জনসভার আয়োজন হয় । তৃণমূল নেতৃত্বরা সাঁকরাইল ব্লকের রোহিনী বাসস্ট্যান্ডের উপরে আবক্ষ বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন সকলে। তারপর মঞ্চে সাঁওতালি মহাকবি সাধু রামচাঁদ মুরমুর জন্মবার্ষিকী পালন করা হয়।

কবির প্রতীকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অসিমা ধীবর, জেলা সভাপতি দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক(MLA) ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ, মহিলা নেত্রী নিয়তি মাহাত, অঞ্জলি দোলই সহ আরো অনেকে। প্রতিবাদ সভামঞ্চে দাঁড়িয়ে অসীমা ধীবর বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন স্লোগান ছিল বদলা নয় বদল চাই। উনি কিন্তু বদলা নিতে চাইনি ।চেয়েছিলেন বদল ।আপনারা যদি বদলা নিতে চাইছেন তাহলে কত চিরকুট দিয়ে চাকরি হয়েছে।

উনি কিন্তু কারোর চাকরি খান নি ।উনি মানবিক মুখ্যমন্ত্রী(CM)। উনি সত্যের পূজারী, তৃণমূলের সাধারণ সম্পাদিকা এদিন মুখ্যমন্ত্রীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করতে দেখা যায়। তিনি আরো বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কে চাই, উন্নয়নকে চাই, শান্তিকে চাই। সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ বলেন, ভাঁওতা দিচ্ছে মিথ্যা কথা বলছে বিজেপি(BJP)। মানুষকে ধরে ধরে মিথ্যা কথা বলছে। সামনে পঞ্চায়েত নির্বাচন মা, বোনদেরকে এক হতে হবে। জোট বাঁধতে হবে।

বান্দ্রায় নতুন বাড়ি বানাতে চলেছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’