ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় তীব্র তাপপ্রবাহে পানীয় জলের চরম সংকট

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: তীব্র পানীয় জলের সংকট। ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা বিনপুর (Binpur) দুই ব্লকের এড়গোদা অঞ্চলের রাজকুশমা, জামিরডিহা, ফুলবহড়া, জয়পুর সহ পার্শ্ববর্তী গ্রাম গুলিতে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। যে কয়েকটি টিউবওয়েল রয়েছে তাতে অল্প জল পড়ে, সেজল খাওয়ার অযোগ্য।সেই টিউবওয়েল থেকে যে জল বের হয় সেই জল ঘোলা । ঘোলা জল ব্যাবহার করা যায় না।

তীব্র তাপপ্রবাহে পাতকুঁয়াগুলি শুকনো হয়ে গেছে। পুকুরে জল না থাকার মত । দূর দূরান্ত থেকে জল এনে গ্রামবাসীদের ব্যবহার করতে হচ্ছে। বারবার জানানো সত্ত্বেও এড়গোদা গ্রাম পঞ্চায়েত ও বিনপুর দুই পঞ্চায়েত সমিতি ওই এলাকায় পানীয় জলের কোন ব্যবস্থা করেনি। যে সমস্ত এলাকায় ঘনবসতি রয়েছে সেই সমস্ত এলাকায় কোন ব্যবস্থা নেই।রাস্তা থেকে এলাকার সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত এলাকার মানুষ বলে অভিযোগ। যার ফলে প্রশাসনের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন। ওই এলাকার পানীয় জলের সংকটের কথা গ্রামবাসীরা বিনপুর দুই ব্লক প্রশাসনকে ও জানিয়েছেন।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রচন্ড গরমে ওই এলাকার মানুষজনকে একটু জলের জন্য দুই কিলোমিটার দূরে যেতে হয়। তাই প্রশাসনের বিরুদ্ধে খুব ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কেন তারা পানীয় জল থেকে বঞ্চিত তা জানতে বারবার প্রশাসনকে প্রশ্ন করেছেন। কিন্তু কোনো উত্তর পায়নি গ্রামবাসীরা।গ্রামের বাসিন্দা দুঃখিনী নায়েক বলেন, এই এলাকার প্রতিটি মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। এক কলসি জল আনতে অন্য গ্রামে যেতে হয়। প্রচন্ড গরমে তাই একটু জলের জন্য সকাল থেকে অন্য গ্রামে গিয়ে লাইন দিতে হয়। কবে পানীয় জলের সংকট এর সমাধান হয় সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষজন।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের