বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

জঙ্গলমহলের মুকুটে নয়া পালক! গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ছক ভেঙে পড়ুয়াদের শিক্ষার 'আসল' পাঠ শিখিয়ে চর্চায় ঝাড়গ্রামের শিক্ষক শান্তনু পাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলের মুকুটে নয়া পালক! গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ছক ভেঙে পড়ুয়াদের শিক্ষার ‘আসল’ পাঠ শিখিয়ে চর্চায় ঝাড়গ্রামের শিক্ষক শান্তনু পাত্র। এবার সম্মানিত হতে চলেছেন তিনি। পাচ্ছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬’। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দেশের সেরা শিক্ষকদের সঙ্গে তাঁকেও সম্মানিত করা হবে। নয়াদিল্লিতে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন তিনি।

বর্তমানে তিনি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়নিগুই এলাকার গভর্নমেন্ট মডেল স্কুলের শিক্ষক। তিনি ভূগোলের শিক্ষক। তাঁর আদি বাড়ি তারকেশ্বরে। গত আট বছর ধরে তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। তার উদ্যোগে আন্তর্জাতিক পরিসরের সঙ্গে যুক্ত হয়েছে তাঁর স্কুলের মেধাবী ছাত্ররা। যা কিনা বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্যে অভিনব উদ্যোগ। ৩৮ বছর বয়সী শান্তনু পাত্রের উদ্যোগে চলতি বছরের মার্চে নয়াগ্রামের সরকারি মডেল স্কুলের ১০ জন পড়ুয়া জাপানের দু’টি এবং গুজরাতের একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে অনলাইন সাংস্কৃতিক ও শিক্ষাবিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছে।

সেখানে যার যার বিদ্যালয়ের সময়সূচি, শিক্ষাপদ্ধতি, শ্রেণিকক্ষের পরিবেশ, স্কুলের পরিকাঠামো, সাংস্কৃতিক গবেষণাগার এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয় চারটি স্কুলের পড়ুয়ারা। জানা যায়, গত নভেম্বরে ‘ইনভাইটেশন প্রোগ্রাম ফর টিচার্স ফ্রম ইন্ডিয়া’-য় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন শান্তনু পাত্র। জাপানে গিয়ে সেখানকার শিক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের স্কুলের পড়ুয়াদের আন্তর্জাতিক শিক্ষাবিনিময়ের পরিসরে নিয়ে আসেন তিনি। সেই কারণেই এবার তিনি বড় সম্মান পেতে চলেছেন। রাষ্ট্রপতির হাত থেকে দেশের সেরা শিক্ষকের সম্মান গ্রহণ করতে চলেছেন তিনি। যা কিনা শুধু শান্তনুর জন্যে নয়, গোটা বাংলার কাছে গর্বের বিষয়। 

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের