সঙ্গীর বিরহে মৃত্যু ঝড়খালির বাঘিনী সোহিনীর, শোকস্তব্ধ ঝড়খালির বনকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগে সঙ্গীকে হারিয়েছিল সে। এরপর থেকেই অনেকটাই একা হয়ে পড়েছিল। নিজের মত ঘুরে বেড়াত। এবার সঙ্গী সোহনের মতোই না ফেরার দেশে চলে গেল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বছর তেইশের বাঘিনী সোহিনীও। বুধবার রাতেই বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তাকে সমাধিস্থ করা হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, কয়েক মাস আগে বার্ধক্যজনিত কারণে সোহিনীর সঙ্গী সোহন চলে গিয়েছিল না ফেরার দেশে। কয়েক মাস পরেই সেই পথেই পাড়ি দিয়েছে সোহিনী। সঙ্গীর মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিল সোহিনী। কয়েক মাস বিরহের পর বুধবার বিকেলে আচমকাই নিস্তেজ হয়ে পড়ে সে। বনকর্মীরা বুঝতে পেরে চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের সোহিনীর মৃত্যু হয়।

বন বিভাগের ডিএফও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিল সোহিনী। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচর্যা করা হতো। কিন্তু কোন কিছুতেই আর রক্ষা করা যায়নি সোহিনীকে। তার মৃত্যুতে বনদপ্তর এর আধিকারিক থেকে কর্মী সকলের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। সোহনের মৃত্যুর সময় বয়স ছিল ২১। রাজ্যের অন্যতম প্রবীন বাঘ হিসেবে পরিচিত ছিল সে। সুন্দরবন থেকে লোকালয়ে এসে ধরা পড়ার পর থেকেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রই তার ঠিকানা হয়ে গিয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সোহন। ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সোহিনীর সঙ্গে আলাপ হয়েছিল। অবশেষে দুজনেই চলে গিয়েছে না ফেরার দেশে।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের