জোড়াখালি জুনিয়র হাই স্কুলের ছাত্র সংখ্যা অত্যন্ত নগণ্য

Share:

নিজস্ব প্রতিনিধি,জোড়াখালি: এক আজব স্কুল ।নেই সেই রকম ছাত্র-ছাত্রী, কিন্তু রয়েছে চার জন শিক্ষক। ঝাড়গ্রাম(Jhargram) ব্লকের জোড়াখালি জুনিয়র হাই স্কুলে সেরকম কোন ছাত্র-ছাত্রী নেই । কিন্তু রয়েছে চার জন শিক্ষক । ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত এই জুনিয়ার হাই স্কুল তৈরি হয়েছিল ২০০৯ সালে । আর ২০২৩ সালে এসে দেখা যাচ্ছে ওই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। আর এই ধরনের স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তা নিচ্ছে  রাজ্য সরকার।

কিন্তু এলাকাবাসীর বক্তব্য স্কুলকে তারা বাঁচিয়ে রাখবেন। প্রত্যেকদিন মাস্টার মশাইরা আসেন ঠিকই কিন্তু স্কুলে নেই সেভাবে পড়ুয়া ।হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী আসে । আর এভাবেই নাকি চলে আসছে স্কুল । স্কুলের সামনে রয়েছে প্রশস্ত জায়গা ।যেখানে চাষ হয়েছে টমেটো বেগুন, রয়েছে অফিস রুম, রয়েছে মিড ডে মিল (Mid Day Meal)রান্নার জন্য আলাদা রান্নাঘর। স্কুল চত্বরে রয়েছে যাবতীয় ব্যবস্থা। কিন্তু যাদের জন্যই ব্যবস্থা তারা কোথায় এ প্রশ্নের উত্তর নেই কারোর কাছেই ।

রাজ্যের বেশ কিছু জেলায় এরকম বহু জুনিয়র হাই স্কুল(Junior High School) রয়েছে ।যেখানে দিনের পর দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। অথচ শিক্ষক-শিক্ষিকার সংখ্যা সেখানে পড়ুয়াদের থেকে অনেক বেশি। তাই সেই সব স্কুলগুলি বন্ধ করে দিয়ে সেই সব শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র শূন্যস্থানে যেখানে প্রয়োজন সেখানেই স্থানান্তরিত করার কথা ভাবছে শিক্ষা দফতর।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য