শুভেন্দু গড়ে নাড্ডা’র সভা, তবু থাকছেন না শিশিরপুত্র

নাড্ডার সভা ও বৈঠকেই নেতৃত্বদের দেওয়া হবে ‘টার্গেট’।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু গড়ে বিজেপির ‘এলাহি’ সভা। তবে সেই সভায় উপস্থিত থাকছেন না খোদ শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY) নিজেই। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির রামনগরে সভা ও দলীয় বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP NADDA), কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, মঙ্গল পাণ্ডে, দলীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ।

রবিবার দলের হালহকিকতের খোঁজ নেবেন নাড্ডা। সভা করবেন তিনি। জানা গিয়েছে, দিঘাতেও হবে রুদ্ধদার বৈঠক। উপস্থিত থাকবেন দলের গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী।  এই সভা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে। তবে নাড্ডার এই সফর থেকেই বিজেপির বিশেষ নজর লোকসভা নির্বাচনেও। নাড্ডার সভা ও বৈঠকেই নেতৃত্বদের দেওয়া হবে ‘টার্গেট’।

জেলা বিজেপি সূত্রে খবর, ভিড় হবে অন্তত ৩০ হাজার। এই সভায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন কি না, তা জানা যায়নি। তবে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, নির্বাচনী প্রচারে ত্রিপুরায় গিয়েছেন শুভেন্দু। সবুজ শিবিরের পক্ষ থেকে বিজেপির এই সভাকে কটাক্ষ করে বলা হয়েছে, পরিযায়ীদের সভা। আরও কটাক্ষ, যেখানে দলের টার্গেট ৩০ হাজার সেখানে জমায়েত হবে তার বহু কম। দাবি, তৃণমূলের সভাতে কম লোক মানে অন্তত লক্ষাধিক।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা