Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আজও বদলায়নি যাদবপুর’, আক্ষেপ দু’বছর আগে মৃত ছাত্রের পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা উসকে দিল দু’বছর আগে ছাত্রমৃত্যুর ঘটনাকে। অবস্থার এখনও কোনও পরিবর্তন হয়নি বলেই আক্ষেপ প্রকাশ করেছেন মৃত ছাত্রের মা-বাবা। ২ বছর আগে ছেলেকে পড়তে পাঠিয়েছিলেন যাদবপুরে। সেই ছেলে আজ নেই। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই জখম হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয়।

সময়টা ২০২৩ সালের ৯ অগস্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে উদ্ধার হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়া। জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। রঙিন স্বপ্ন নিয়েই চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে। দু’বছর পেরিয়ে গেলেও বিচার অধরা। দু’বছর পরেও যাদবপুর রয়েছে যাদবপুরেই।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে ঝিল থেকে উদ্ধার হয়েছে এক ছাত্রীর দেহ। এই প্রসঙ্গে দুই বছর আগে মৃত ছাত্রের পরিবারের প্রশ্ন, যাদবপুরে কি মৃত্যুবরণ করতে যাবে ছেলেমেয়েরা? ছেলেকে হারানোর কষ্ট দুই বছর ধরে বুকে রেখে দিন কাটাচ্ছেন। হারিয়েছেন নিজেদের স্বপ্ন। হোস্টেলের তিনতলার বারান্দা থেকে কেন ঝাঁপ দিয়েছিলেন ওই ছাত্র? কি হয়েছিল তার সঙ্গে? আজও উত্তর মেলেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় রেগিং এর সর্ব রাজ্য হয়ে উঠেছিল, বারবার সেই অভিযোগ তুলেছিলেন অনেকেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকেও আঙুল উঠেছিল। বৃহস্পতিবার ছাত্রীর রহস্য মৃত্যুর খবর পেয়ে, নিজের ছেলের স্মৃতিটাই ভেসে উঠেছিল চোখের সামনে।

মৃত ছাত্রের বাবা জানিয়েছেন, যাদবপুরে কোন শৃঙ্খলা নেই। বদল হয়নি পরিস্থিতির। সিসিটিভিতে মুড় দেওয়া হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়। এমন কথাই বারবার বলা হয়েছে। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? তিনি আরো বলেছেন, রেজিস্ট্রার বা ভিসি কেউ সন্তান হারানোর যন্ত্রণা বুঝতে পারবেন না। তার কারণ তাদের সন্তানরা যাদবপুরে পড়তে আসেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কোন নিয়ম মানা হয় না।

মমতার বাড়ি ঘিরে বিশেষ নজরদারি বলয় গড়ে তুলল কলকাতা পুলিশ

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

হান্টাভাইরাসে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১, ভয়ানক তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?

কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে ভয়াবহ বিপর্যয়, মৃত ১৮

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া হচ্ছে BCCI, আসছে নতুন নিয়ম

বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি