যোগী বা ভোগী আসুক বাংলার মানুষ ভোট দেবেন মমতাকেই, নদিয়ায় বিরোধীদের নিশানা জুন মালিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের পক্ষে সরব হলেন দলের সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া। রবিবার চক দিগনগরে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস-এর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুন মালিয়া বলেন, “যোগী আসুক বা ভোগী আসুক, বাংলার মানুষ মমতাকেই ভোট দেবে।” তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-কে আক্রমণ করে বলেন, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃত করা হচ্ছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সাম্প্রতিক কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ ‘ভোটের দিন বহিরাগতদের রুখতে হবে’, দলীয় কর্মীদের কড়া নির্দেশ মমতার

নৌকাবিহার প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেন, “আমরা ভেবেছিলাম প্রিন্সেপ ঘাটে গিয়ে হয়তো ফুচকাও খাবেন।”মনিপুরের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, দেশের একাংশে অশান্তি চললেও প্রধানমন্ত্রী অন্য কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি এসআইআর ইস্যুতে বাংলার মানুষের ওপর ‘অন্যায়’ ও ‘হেনস্থার’ অভিযোগ তুলে তিনি বলেন, ভোটের প্রথম দফাতেই মানুষ তার জবাব দিয়েছে এবং দ্বিতীয় দফাতেও সেই প্রতিক্রিয়া আরও স্পষ্ট হবে।

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার