চিকিৎসকদের কর্মবিরতির জেরে কমছে রোগীর সংখ্যা, চিন্তায় হাসপাতাল  কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের জেরে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকরা। ব্যাহত হয়েছে স্বাস্থ্য পরিষেবা। এবার ডাক্তারদের কর্মবিরতির জেরে প্রভাব পড়ল কামারহাটি সাগর দত্ত হাসপাতালে।  ইমার্জেন্সি, ইন্ডোর ও আউটডোর  চালু থাকলেও দেখা মিলছে না জুনিয়ার ডাক্তারদের। তাই পরিস্থিতি সামাল  দিতে হচ্ছে হাসপাতালের সিনিয়র ডাক্তারদের।

সেইজন্য বর্তমান অপারেশনের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে এই হাসপাতালে। আগে যেখানে সাগর দত্তে ৭০ থেকে ১০০টি অপারেশন হতো, তা এখন কমে ১৬ থেকে ২২-এ এসে দাঁড়িয়েছে। পিছিয়ে যাচ্ছে অপারেশনের তারিখ। আর তাতেই কমতে শুরু করেছে রোগীর সংখ্যা। এই হাসপাতালের বেডের সংখ্যা সাড়ে ছশো। গত জুলাই মাসে ইমার্জেন্সিতে রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৮৪৬ জন। আর সেখানেই এখন ফাঁকা পড়ে রয়েছে বেড।

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তর ২৪ পরগণার বাসিন্দা তাঁর ছ’বছরের ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। খাট থেকে পড়ে গিয়ে ছেলের মাথায় চোট লেগেছে।  তবে মেলেনি ডাক্তার। প্রায় ৪০ মিনিট দৌড়ঝাঁপের পর অবশেষে  ওই ব্যক্তি ছেলেকে ডাক্তার দেখাতে পেরেছিলেন। এই প্রসঙ্গে  এক সিনিয়র ডাক্তার জানিয়েছেন, ‘কোনভাবে সামাল দেওয়া যাচ্ছে পরিস্থিতি। বাধ্য হয়ে অপারেশনের সময় পিছোতে হচ্ছে।‘

  

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য