মাত্র ১ টাকায় চিকেন বার্গার! খেতে হলে চটজলদি ঢুঁ মারুন এই রেস্তোরাঁয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময় দাঁড়িয়ে  আট থেকে আশি সকলের কাছে খুবই প্রিয় চিকেন বার্গার । আর এবার মাত্র ১ টাকায় মিলতে চলেছে  চিকেন বার্গার। অবাক লাগলেও বাস্তবে মাত্র ১ টাকাতেই বার্গার  বিক্রি করছে শিলিগুড়ি শিব মন্দির বাজারের এক বিক্রেতা  ।  বলা বাহুল্য, দাম কম হলেও বেশ সুস্বাদু এই বার্গার। তাই প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গবাসী । 

১ টাকার বার্গার কেমন খেতে ? 

বড় বড় দোকানের সঙ্গে ১ টাকার বার্গারের কোন বদল নেই । বড় সাইজের বান তার মাঝে মেয়োনিজ ,চাটনি, লোডেড চিকেন , লেটুস পাতার টম্যাটো পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই এক টাকার বার্গারে । এই দোকানটি শিলিগুড়ি শিব মন্দিরের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’নম্বর গেটের পাশেই আছে । প্রতিদিন সকাল থেকে বার্গার খেতে এই দোকানে ভিড় জমাচ্ছেন ভোজনরসিকরা । 

এই প্রসঙ্গে দোকানের মালিক জানিয়েছেন, ‘ আমাদের দোকানে ১ টাকাতে মিলবে বার্গার। কিন্তু  ভোজনরসিকদের মানতে  হবে একটি শর্ত। মাত্র ৩০ সেকেন্ডের স্লট এই সময়ের মধ্যে পুরো বার্গার খেয়ে শেষ করতে পারলেই দিতে হবে মাত্র ১ টাকা। ‘ ইতিমধ্যেই এই মূল্যবৃদ্ধি বাজারে মাত্র ১ টাকার বার্গারের খবর ছড়িয়ে পড়তেই দোকান জুড়ে উপচে পড়ছে ভিড় । 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি