অনেক যোগ্য প্রার্থী আছেন, এসএসসি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কত শূণ্যপদ (VACANCY) আছে বা কী ভাবে পূর্ণ হবে সেই পদ তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা করার কথাও বলেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ। সেই শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। অন্যদিকে, এদিন শুনানি ছিল এসএসসি সংক্রান্ত মামলারও।  প্রশ্ন উঠল রাজ্যে শিক্ষক- শিক্ষিকা পদে শূণ্যপদ নিয়ে। কত শূণ্যপদ (VACANCY) আছে বা কী ভাবে পূর্ণ হবে সেই পদ তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা করার কথাও বলেন বিচারপতি।

আনসার আলি নামে এক ব্যক্তি সম্প্রতি করেছিলেন আরটিআই। উল্লেখ্য, ১৫ হাজার ২৮৪ পদে নিয়োগের কথা বলা হয়েছিল। প্রাথমিকে নিয়োগ হয়েছে ৯ হাজার ২৬০ টি পদে। মানে, শূণ্যপদ ৬ হাজার ২৪ টি।

বিচারপতি এদিন বলেন, প্রতি মাসেই শূণ্যপদ তৈরি হয় বলে তিনি শুনছেন। তিনি এসএসসির কাছে জানতে চাইবেন, কত শূণ্যপদ রয়েছে। এরপরেই বলেন, রাজ্যে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। তাঁর প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন কত তাড়াতাড়ি এই নিয়োগ করবে কমিশন? এদিন তিনি এও বলেন, বিচার প্রক্রিয়ায় রাজনীতি ঢুকে পড়ছে। বলেন, প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা করে রাজ্যের কাছে নিয়োগ নিয়ে যাবতীয় তথ্য জানতে চাইবেন তিনি।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খোলা নিয়ে ফের শুনানি হবে আগামী সোমবার। এসএসসি দফতরের দাবি, ডেটা রুম বন্ধ থাকায় নিয়োগ প্রক্রিয়া এগোতে পারা যাচ্ছে না। দফতরের আরও দাবি, এসএসসি উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করতে প্রস্তুত।

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট