কচুয়াধাম লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে মহিলা পূর্ণ্যার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা

এ বছরও উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার কচুয়া লোকনাথ ধামে বাবার ২৯৪ তম জন্মতিথি উপলক্ষে কয়েক লক্ষ পুণ্যার্থী মানুষের ঢল নামবে বলে অনুমান রাজ্য পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্যের পাশাপাশি দেশও। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কাতারে কাতারে মানুষ। বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। নারী মৃত্যুতে সবচেয়ে বেশি আওয়াজ তুলছেন নারীরা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তরুণ-তরুণীরা দলে দলে তিলোত্তমায় আন্দোলন করছেন। দিন-রাত কিছুই মানছে না কেউ। সবার মুখে একটাই কথা, ‘We want justice’। তবে আন্দোলনের মাঝেই ফেস্টিভ্যালের ঘন্টা বাজছে। আগামী ২৬ অগস্ট জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পাশাপাশি লোকনাথ বাবারও জন্মদিবস। ১১৩৮ বঙ্গাব্দে উত্তর ২৪ পরগনার কচুয়াধামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। কথায় আছে, দেবতা নারায়ণ লোকনাথের বেশ ধরে মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন। তবে লোকনাথের জন্মদিন ঘিরে অনেক বিতর্ক রয়েছে তাঁর শিষ্যদের মধ্যে।

যাইহোক, প্রতি বছর লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীর আগের দিন থেকেই চাকলা, কচুয়াধামে পায়ে হেঁটে যাত্রা করে থাকেন ভক্তরা। কিন্তু আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্য, তাই অন্যবারের তুলনায় এবার একটু বেশি সতর্ক অবলম্বন করছে সরকার। এবার কচুয়াধামে লোকনাথ বাবার জন্ম তিথি উপলক্ষে মহিলা পুন্নার্থী জন্য বিশেষ নিরাপত্তা নিচ্ছে রাজ্য সরকার। এ বছরও উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার কচুয়া লোকনাথ ধামে বাবার ২৯৪ তম জন্মতিথি উপলক্ষে কয়েক লক্ষ পুণ্যার্থী মানুষের ঢল নামবে বলে অনুমান রাজ্য পুলিশের। শুধু রাজ্য নয়, ভিন্ন রাজ্য থেকে আসা বহু পুণ্যার্থীরা জন্মাষ্টমী উপলক্ষে চলতি মাসের ২৫ তারিখ থেকে ২৭শে আগস্ট পর্যন্ত তিন দিন কচুয়াধামে সমাগম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এবারের বিশেষ নজর দেওয়া হয়েছে মহিলা পূর্ন্যার্থীদের জন্য।

কারণ নারী সুরক্ষা সম্মতি কালে আরজি কাণ্ডের ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত রাজ্যের নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তাই রাজ্য প্রশাসন নিরাপত্তার ফাঁকফোকর রাখতে চাইছে না। তাই মহিলা পূর্ণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদী হোসেন রহমান, বসিরহাট মহাকুমার শাসক আশীষ কুমার, বসিরহাট ২ নম্বর ব্লকের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের কর্মদক্ষ বুলবুল ইসলামসহ প্রশাসনিক আধিকারিকরা বিশেষ বৈঠক করেছেন কচুয়াধামের কমিউনিটি হলে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে নারী নিরাপত্তার উপর। জানা গিয়েছে, অনুষ্ঠানের দিনগুলোতে নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা ছদ্মবেশে মহিলা পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের