ছেলেধরা সন্দেহে কৈখালীতে গণপ্রহার, উদ্ধার করতে গিয়ে জনরোষের মুখে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, এয়ারপোর্ট: আবার ছেলে ধরা সন্দেহে মারধর। এবার ঘটনাস্থল কলকাতার উপকণ্ঠে এয়ারপোর্ট সংলগ্ন কৈখালীতে(Kaikhali)। পরে পুলিশ এসে জনরোষ থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। ছেলে ধরা সন্দেহে আটক দুজনকে উদ্ধার করতে গিয়ে জনরোষের মুখে পড়ে এয়ারপোর্ট থানা। এলাকার মানুষের অভিযোগ রিকশায় চেপে এসে দুজন ব্যক্তি ওই এলাকার একজন ৬ বছরের ছেলেকে নাকি টার্গেট করেছিল। এরপরই ওই পরিবারের লোকজনদের চিৎকারে মানুষজন জড়ো হয়। দুজনকে হাতেনাতে ধরে স্থানীয় একটি ঘরে ঢুকিয়ে শুরু হয় মারধোর।কৈখালীতে ছেলেধরা সন্দেহে আটকে রাখার অভিযোগ দুজনকে। এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বিধাননগর পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের কৈখালী সরদারপাড়া(Sardarpara) এলাকায় ছেলে ধরা সন্দেহে মঙ্গলবার সন্ধ্যার পর দুজনকে আটকে রাখার অভিযোগ এলাকার মানুষের বিরুদ্ধে ।চন্দন সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে দুজন অচেনা ব্যক্তির আচমকা ঢুকে পড়ে ৬ বছরের একটি বাচ্চা ছেলেকে নাকি অপহরণ করার চেষ্টা করে।জানলা দিয়ে ডাকে। এরপরই সন্দেহ হলে দৌড়ে গিয়ে এলাকার মানুষ তাদেরকে ধরে ফেলে। তাই নিয়েই উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এরপরেই এয়ারপোর্ট থানায়(Airport P.S.) খবর দেওয়া হলে এয়ারপোর্ট থানার পুলিশ দুজনকে আটক করে নিয়ে যায়। গতকালও এই একই রকম ছবি ধরা পড়েছিল ওই এলাকায়, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ছেলে ধরা সন্দেহে গণপ্রহারের ঘটনা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

রাজ্যের এডি জি (আইন-শৃঙ্খলা)(ADG Law And Order) মনোজ ভার্মা ভবানী ভবনে বৈঠক করে প্রত্যেক জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের সিপিদের এই ধরনের অপরাধ রূপে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও বারাসত থেকে শুরু হওয়া ছেলে ধরা সন্দেহে গণপ্রজাদের ঘটনা গোটা রাজ্য জুড়ে প্রতিদিন ঘটেই চলেছে। এয়ারপোর্ট সংলগ্ন কৈখালীতে সেই ছেলে ধরা সন্দেহে দুজনকে পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেদের হাতে আইন তুলে নিল ওই এলাকার সরদার পাড়ার বাসিন্দারা। ক্রমাগত জনগণের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন। ইতিমধ্যে এই ধরনের অপরাধ রোদে জোরদার প্রচার চালাচ্ছে প্রশাসন। কিন্তু তারপরেও এই সন্দেহের বসে গুজবের জেরে গন প্রহারের ঘটনা কিছুতেই রোধ করা যাচ্ছে না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের