বাংলাদেশে ৩ মাসেরও বেশি সময় কাকদ্বীপের ৮৪ জন মৎস্যজীবী আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ ও ভাটপাড়া:১ মাসের মধ্যে বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ভারত ছেড়ে দিলেও প্রায় ৩ মাস বাংলাদেশে আটক কাকদ্বীপের ৮৪ জন মৎস্যজীবী(Fisherman) । ক্ষোভ মৎস্যজীবী পরিবারের।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদালতের অনুমতিক্রমে ডায়মন্ডহারবার সংশোধনাগার থেকে ১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে মুক্ত করে দেয়া হয়। কিন্তু প্রায় ৮৪ জন মৎস্যজীবী তিন মাসের বেশি সময় বাংলাদেশে আটক। তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না ।সে বিষয়ে মুখ খুললেন আটক মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। কাকদ্বীপের(Kakdwip) মৎস্যজীবী পরিবারের দাবি, প্রশাসনের আশ্বাসই সার, ৩ মাস অতিবাহিত হলেও বাংলাদেশের জেলে ৮৪ জন মৎস্যজীবী আটক, কবে ফিরবে বাড়ির লোক আতঙ্কে ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

তাদের অপরাধ ভারতীয় জলসীমা লংঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢুকেছিলেন। প্রথম অক্টোবরের শেষের দিকে ৭৮ জন মৎস্যজীবী বাংলাদেশী নৌসেনার হাতে ধরা পড়ে। পরবর্তীকালে ডিসেম্বরের ১ তারিখে আরো ১৬ জন মৎস্যজীবী ধরা পড়ে। তারপর থেকেই অসহায় পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন।প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে। কিন্তু কবে ফিরবে দেখতে দেখতে প্রায় ৩ মাস অতিবাহিত। কান্নায় ভেঙে পড়ছে প্রতিদিন পরিবার। বাংলাদেশে বর্তমানে যে অস্থির পরিস্থিতি চলছে তাতে তারা চরম উৎকণ্ঠায় রয়েছে সে দেশে আটক হওয়া ভারতের মৎস্যজীবীদের নিরাপত্তায়।

অন্যদিকে,ব্যারাকপুর শিল্পাঞ্চলের(Barrackpore Industrial) জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবির ভিত্তিতে ২১ টি শ্রমিক সংগঠনের ডাকে রাজ্যের সমস্ত জুট মিলের সামনে অবস্থান ধর্না কর্মসূচির অঙ্গ হিসেবে ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলের সামনে শনিবার ধর্নায় শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। যেখানে উপস্থিত ছিলেন CITU উত্তর ২৪ পরগনা জেলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব।রাজ্যের সমস্ত জুটমিলের সামনে তাদের এই আন্দোলন গত ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। সেই মতো শনিবার ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের সামনে ধর্না শুরু হয়ে আগামী তিন দিন ধরে চলবে এই ধর্না কর্মসূচি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের