SIR-শুনানিতে সাংসদ কাকলির পরিবারের ৪ জনকে তলব, হেনস্থার চেষ্টার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র খসড়া তালিকা প্রকাশ হয়েছে আগেই। সেই অনিুযায়ী শনিবার থেকে শুরু হচ্ছে হিয়ারিং। বহু মানুষের কাছে নোটিশ পৌঁছে গিয়েছে। বারাসতের সাংসদ কাকলি  ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের কাছেও গিয়েছে নোটিশ। চার জন সদস্যকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে তলব করা হয়েছে। নির্বাচন কমিশনের নোটিস পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের মা ইরা মিত্রও।

কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নো ম্যাপিং তালিকায় থাকা ভোটারদের প্রথম দফায় ডেকে পাঠানো হচ্ছে। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে যাদের কোনও যোগ নেই, তাঁদের ডেকে পাঠানো হয়েছে। শুনানিতে তাঁদের নথি খতিয়ে দেখা হবে। সেই পর্বেই বারাসতের সাসংদের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। সাংসদের বোন ও ২ ছেলেকে তলব করা হয়েছে। তলব পেয়েছেন তাঁর মাও। সাংসদের মা ও বোন মধ্যমগ্রামের ভোটার। তাঁর দুই ছেলে কলকাতার ভোটার। কমিশনের থেকে আসা নোটিশে সঠিক কী লেখা রয়েছে, সেই বিষয়ে কিছু জানাননি তিনি। তাঁর অভিযোগ, হেনস্থা করার জন্যই এই নোটিশ পাঠআনো হয়েছে। একজন জনপ্রতিনিধির পরিবারের সঙ্গেই এমন করলে সাধারণ মানুষকে কতটা হেনস্থা করা হচ্ছে, তা বোঝা যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে সেই সব নাগরিকের ডাকা হচ্ছে, যাঁদের নাম বা পারিবারিক কোনও রেফারেন্স ২০০২ সালে হওয়া শেষ SIR-এ নথিভুক্ত ছিল না। কমিশনের মতে, এই শ্রেণির ভোটারদের ক্ষেত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য পুনরায় যাচাই করা প্রয়োজন রয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ধাপে মোট ৩১ লক্ষের বেশি নাগরিককে নোটিস পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁদের কাছে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ পৌঁছে গিয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই যাচাই প্রক্রিয়া চলবে।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও