ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর : চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাঁকসার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম দেবাশীষ বাগদি(Debashis Bagdi) (৩৫)। বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে হলেও, তিনি প্রায় ১৩ বছর ধরে কাঁকসার শিবপুরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। পরিবারের অভাব মেটাতে চলতি বছরের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের(Chennai) আইপোটঙ্গল এলাকায়। সেখানে আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন। কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশীষ। এরপর থেকে আর ফেরেননি, মেলেনি কোনও খোঁজও।সঙ্গে কাজ করতে যাওয়া আরেক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান।

সেই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার(Kaksha) শিবপুর ও সারামা দুই এলাকাতেই। পরিবার আজও দুশ্চিন্তায় আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।বাদল বাগদি বলেন,”দীর্ঘদিন ধরে আমাদের ঘরেই ছিল। এলাকার বেশ কয়েকজন তাকে জোর করে নিয়ে গেছিল ভিন রাজ্যে। আধার কার্ড ভোটার কার্ড সবই আমাদের ঘরে আছে। পরিচয়পত্র ছাড়াই তাকে নিয়ে গেছিল কাজে। তারপর থেকে তাঁর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিনতাই।

তাপস লোহার বলেন,”আমরা ঠিকাদারের সাথে গেছিলাম কাজে আগস্ট মাসের ৯তারিখ ওখানে পৌঁছেছিলাম। সেই রাতে পাশের রুমেই ছিল দেবাশীষ। সকালে উঠে দেখি সে উধাও।ঠিকাদারকে জানিয়েছিলাম। ঠিকাদার জানিয়েছিল পুলিশকে জানিয়েছি। কিন্তু সন্ধান মেলে নি।হঠাৎ ভিন রাজ্যে গিয়ে ওই পরিযায়ী শ্রমিক কিভাবে নিখোঁজ হয়ে গেল সেই রহস্যের উন্মোচন এখনো করা যায় নি। যাদের সঙ্গে ওই পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়