তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভবনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত। একাধিক জেলায় তাপপ্রবাহ ও লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর হল শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাসে জারি হয়েছে হলুদ সতর্কতা। একই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকতে পারে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগণায়। অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, মালদা ও দুই দিনাজপুর জেলাতেও কালবৈশাখীসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এপ্রিলের শেষদিকে গরম কিছুটা কমার আশা করছে হাওয়া অফিস।

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট