৬০ কেজির গয়নায় সাজছেন মা, নিরাপত্তার বজ্র আঁটুনিতে থাকবে না মাছি গলার স্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো মানেই বারাসত। তবে পশ্চিমবঙ্গের আরও একটি জায়গার কালীপুজো কিন্তু বিখ্যাত। সেটি হল নৈহাটি। হালফিলে সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্বে বিখ্যাত নৈহাটির বড়মা। কিন্তু সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখনও কালীপুজোয় নৈহাটির টিআরপি থাকত উপরের দিকে। এখানে কালীপুজোর সময় বড়কালীকে দেখতে সারা রাজ্য থেকে জনসমাগম হয় বহু আগে থেকেই। তাই বারাসতের মতো নৈহাটির কালীপুজোও অত্যন্ত জনপ্রিয়। নৈহাটিতে বড়কালী ছাড়াও আরও অনেক পুজো হয়। যেমন এখানকার একটি বিগ বাজেটের পুজো হল নৈহাটির নিউ স্টার ক্লাবের পুজো। প্রতি বছর এই ক্লাব পুজো করে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে। জাঁকজমক কোনও অংশে কম নয় নিউ স্টার ক্লাবে এই বছরও।

চলতি বছর ৬০ বছরে পা দিচ্ছে নিউ স্টার ক্লাবের দুর্গাপুজো। এবার মাতৃ প্রতিমা সেজে উঠবে ৬০ কেজির (বর্তমান বাজার মূল্য ৭০ কোটি) স্বর্ণ অলঙ্কারে। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই ঘোষণা আসার পর থেকেই ভক্তরা আকুল হয়ে অপেক্ষায় রয়েছেন মাতৃদর্শনের। চলতি বছর ৬০ বছরে পদার্পণ করেছে নিউ স্টার ক্লাব। তাই এবার তাদের থিম ‘চলতে চলতে ৬০’এ, থাইল্যান্ড পায়ে হেঁটে’। আগেই বলা হয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে দীপান্বিতার আরাধনায় ব্রতী হয় নিউ স্টার। তাই তাঁদের মাতৃমূর্তিতে পুরোদমে সাবেকিয়ানা বজায় থাকলেও মণ্ডপসজ্জায় থাকছে আধুনিকতার ছোঁয়া। থাইল্যান্ডের জনপ্রিয় ড্রাগন বোট ফেস্টিভ্যালকে এবারের থিম করছে এই ক্লাব। শ্যামদেশের এক বিশেষ উৎসব ড্রাগন বোট ফেস্টিভ্যাল। এই উৎসবের সময় যেভাবে বিশালাকার নৌকাকে ড্রাগনের মতো সাজিয়ে তোলা হয়, ঠিক সেভাবেই মণ্ডপসজ্জা করছেন শিল্পী। থিমে ভিন্ন মাত্রা যোগ করছে চন্দননগরের আলোকসজ্জা ৷

মণ্ডপ তৈরি হচ্ছে একেবারে নিঁখুত ভাবে। প্রতিটি জায়গায় থাকছে শিল্পের ছোঁয়া। রাখা হয়েছে একাধিক পিলার। সেগুলি একঝলকে দেখলে মনে হবে বুঝি সাদা ধবধবে মার্বেল। দেখলেই যেন চোখের আরাম। মণ্ডপের ভিতরে সিলিংয়ে থাকছে দারুণ সব কারুকার্য। মণ্ডপ তো বটেই, নিউ স্টার ক্লাবের এবারের চমক রয়েছে প্রতিমাতেও। মাতৃপ্রতিমায় ৬০ কেজির গয়না পরিয়ে যেমন সাবেকিয়ানা বজায় রাখা হচ্ছে, তেমনই এই পুজো মণ্ডপে আকর্ষণীয় হতে চলেছে থিমের আদলে তৈরি শ্যামা মা। আধুনিকতা ও ঐতিহ্য এ ভাবেই মিলেমিশে একাকার মাতৃমূর্তিতে।

এই পুজোয় যাতে কোনও অনভিপ্রেত ঘটনার সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও করা হচ্ছে জোরদার। পুলিশ তো থাকবেই, তার পাশাপাশি প্রাইভেট সিকিউরিটিরও ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তা বলয়ের অংশ হিসাবে রাখা হয়েছে ৫২টি সিসিটিভি ক্যামেরা। মায়ের উচ্চতা হচ্ছে ১৩ ফুট, প্রস্থ ২০ ফুট। যারা মাকে দর্শন করতে আসবেন তাঁরা কমপক্ষে আট ফুট দূরে দাঁড়াবেন। নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা গ্রহণ বলে জানানো হয়েছে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য