ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাই শহিদ সমাবেশ নিয়ে বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল। স্থান-মাহাত্ম্যের জন্য প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সমাবেশ হয় ঘাসফুল শিবিরের। কিন্তু চলতি বছরে ওই জায়গায় সমাবেশ করা যাবে না বলে কলকাতা পুলিশ আগেই জানিয়ে দিয়েছে। ধর্মতলায় আগামী দুমাস জারি রয়েছে ১৬৩ ধারা (বিএনএস)। তাই ওই জায়গায় কোনও সভার অনুমতি পাওয়া যাবে না বলে কালীঘাট তৃণমূলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। এই মর্মে কোথায় হবে কালীঘাট তৃণমূলের একুশের জুলাইয়ের সমাবেশ? ধন্দে রয়েছেন মমতাপন্থীরা। সেই কারণে এক বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী ঘাসফুল শিবিরকে। এতদিন তৃণমূলের শহিদ সমাবেশের পোস্টারে সভাস্থল হিসেবে নাম থাকত ধর্মতলার। উল্লেখ থাকত ধর্মতলা চলো বলে। কিন্তু এবারে সেই পোস্টারে কিছুটা বদল হয়েছে। ধর্মতলার বদলে পোস্টারে লেখা রয়েছে কলকাতা চলো। যা ইঙ্গিতপূর্ণ।

আরও পডুন: ‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

রাজনৈতিক মহলের ধারণা, একুশে জুলাই শহরে কোথায় কালীঘাট তৃণমূলকে সমাবেশের অনুমতি দেবে পুলিশ, তা নিয়ে ধন্দ রয়েছে। ধর্মতলাতেই সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে মমতাপন্থী তৃণমূল। কিন্তু সেই মামলার ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তাঁরা। এই অবস্থায় ধর্মতলায় সভা করার জেদ না ধরে রেখে শহরেই যে কোনও জায়গায় সমাবেশ করার পরিকল্পনা কালীঘাট পক্ষের। সূত্রের খবর, একুশে জুলাইয়ের সমাবেশে জেলা থেকে প্রচুর তৃণমূলের কর্মী-সমর্থক আসেন হাওড়া, শিয়ালদহতে। সেই জায়গাগুলিতেই ছোট ছোট করে সভা করতে চায় কালীঘাট তৃণমূল। আর সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের সমাবেশের স্থান ঠিক না হওয়াতেই কালীঘাট তৃণমূল তাই কলকাতা চলোর পোস্টার দিচ্ছে। মত রাজনৈতিক মহলের।

অপরদিকে শহিদ সমাবেশের সভার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলকে অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। তৃণমূলের বিদ্রোহী শিবির গান্ধী মূর্তির পাদদেশে সভা করবেন বলে জানা গিয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ