৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকায় প্রাথমিক পর্ষদকে অভিনন্দন ব্রাত্য’র

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। বুধবার ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার রায় দেওয়ার পর ‘এক্স হ্যান্ডেলে’ এই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Education Minister Bratya Basu)। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে তাঁর মন্তব্য,’ সত্যের জয় হল’।প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রইল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ হল ৯ বছর পর চাকরি চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়বে। আদালত এই রায় দেওয়ার আগে পর্যবেক্ষণ করতে গিয়ে বলে, এতদিন যারা চাকরি করেছে সেই বত্রিশ হাজার শিক্ষক এবং তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। দুর্নীতি হয়েছে এ কথা মেনে নিয়ে এতগুলো পরিবারের কথা ভেবে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করল আদালত।

ফলে ৩২ হাজার চাকরি প্রার্থীর চাকরি যাচ্ছে না। সেদিন রায় পড়েন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। বুধবার দুপুর ২টো বেজে ২৪ মিনিটে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এজলাসে উঠে এই রায় দেয়ার প্রক্রিয়া শুরু করেন।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ারচাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার