এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

কলকাতার নিত্যযাত্রীদের জন্যে সুখবর। এবার পকেটে বেশি টাকা না থাকলেও আরামে যাত্রা করতে পারবেন জেলা থেকে কলকাতার উত্তর-দক্ষিণে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার নিত্যযাত্রীদের জন্যে সুখবর। এবার পকেটে বেশি টাকা না থাকলেও আরামে যাত্রা করতে পারবেন জেলা থেকে কলকাতার উত্তর-দক্ষিণে। লাগবে না পকেটে ধাক্কা। হ্যাঁ, সেই সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন ক্যাব বুকিং অ্যাপ ‘যাত্রী সাথী’। সংস্থা চালু করতে চলেছে এসি শাটল বাস পরিষেবা। যেটা আগে দিত বেসরকারি অনলাইন ক্যাব বুকিং সংস্থা ‘উবের’। কিন্তু মাস কয়েক আগেই সেই পরিষেবা উঠিয়ে দিয়েছে ওই সংস্থা। এবার ‘যাত্রী সাথী’ চালু করতে চলেছে শাটল বাস পরিষেবা।

এর মাধ্যমে যেমন আরামদায়ক হবে যাত্রাপথ, তেমনি পকেটও বাঁচবে। স্বল্প ভাড়া দিয়েই যাতায়াত করতে পারবেন অফিস যাত্রীরা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে মহিলা যাত্রীদের জন্যেও। কলকাতার কোন কোন রুটে চলবে এই শাটল? উত্তর ও দক্ষিণ শহরতলি থেকে সল্টলেক ও নিউটাউনগামী যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। বালি-ব্যারাকপুর-শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউটাউন পর্যন্ত চলবে এসি শাটল বাস। প্রথম যাত্রার জন্য ভাড়া ধার্য করা হয়েছে ৩৯ টাকা, আর নিয়মিত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা হবে।

অফিসে টাইমে বেশিরভাগ অফিসযাত্রীদের গন্তব্য নিউটাউন, সল্টলেক, ডালহৌসি। এছাড়াও রয়েছে দক্ষিণ কলকাতার কিছু জায়গা। আইটি কর্মী, সল্টলেক ও নিউটাউনগামী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী শীতাতাপ নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে বেহালা ও গড়িয়া এলাকাতেও এই পরিষেবা চালু করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই এই পরিষেবা চালু হয়ে যাবে।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ