ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদহ : ফের কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। পাচারের আগেই উদ্ধার জাল নোট। মালদহ জেলার কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে ।গ্রেফতার করা হয় মাসিদুর রহমান(১৭)কে । ধৃতকে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। কালিয়াচক থানার পুলিশ ৭ দিনের জন্যে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মাসিদুর রহমানকে আটক করে তল্লাশি চালানোর সময় তাঁর কাছ থেকে ১১ লক্ষ টাকার জাল নোট(Fake Note) উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এই জাল নোট বাংলাদেশ থেকে এনে ভারতের বাজারে ছড়ানোর উদ্দেশ্য ছিল তাঁর। ধৃত ব্যক্তি কতদিন এই ধরনের জাল নোট পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগেও একাধিকবার কালিয়াচক থেকে জাল নোট উদ্ধার হয়েছে। মূলত বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোট পাচারকারীরা, ভারতে বারবার এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।। তবে পুলিশ সতর্ক থাকায় দফায় দফায় জল নোট ধরা পড়েছে পাচারকারীদের কাছ থেকে।মালদা জেলায় সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত জাল নোট সহ মাদক ধরা পড়ছে পুলিশের জালে। পুরুষদের পাশাপাশি মহিলারা মাদক অথবা জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়েছে। সীমান্তবর্তী এই জেলায় জল নোট সহ মাদক পাচার রুখতে তৎপর জেলা পুলিশ। প্রতিমুহূর্তে পাচারকারীরা রুট পরিবর্তন করে এই পাচার সক্রিয় রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর