চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা, মাথায় হাত বেকার যুবক-যুবতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক- যুবতীর সাথে প্রতারণা । প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ নাজিউল সেখ ও তাঁর বোনের বিরুদ্ধে । অভিযোগ মালদার কালিয়াচক থানার(Kaliyachak P.S.) অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারী নার্সিংহোমের(Nurshing Home) বিরুদ্ধে। অভিযোগ জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল নামে একটি নার্সিং হোম বেশ কিছুদিন ধরে তৈরী হওয়ার পর, গত বছর ২০২৫ সালের জানুয়ারী মাস থেকে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিঞ্জাপন দেওয়া শুরু করে। বলা হয় জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছে সেই জন্য প্রচুর কর্মসংস্থান ।

হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে। চাকরীর জন্য শূন্যপদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।পাশাপাশি সোস্যাল মিডিয়াতে এও লেখা হয় যে ৪০০ বেডের হাসপাতাল খুলছে । আর এরপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এমন কি ভিন রাজ্য থেকেও বেকার যুবক- যুবতীরা চাকরীর দরখাস্ত দিতে থাকে। আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোষ্টে নেওয়া হবে বলে বিঞ্জাপন দেওয়া হয়েছিল। অভিযোগ ইউনিফর্ম ও ট্রেনিং এর জন্য দিতে হয় পাঁচ হাজার থেকে ১৮ হাজার টাকা । প্রতারিতদের অভিয়োগ প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর কাছ তোলা হয় এই টাকা। যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে । ইন্টারভিউয়ের সময় নার্সিং চাকরীর জন্য আসা যুবতীদের প্রশ্ন করা হয় তাঁরা কত টাকা বেতন নেবে । কেউ ১২ হাজার, কেউ ১৩ হাজার বললে তাঁদের নার্সিং হোমকর্তৃপক্ষ জানিয়েছিল ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আরও অভিযোগ, ইন্টারভিউয়ের(Interview) পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ড্রেসের জন্য ৫ হাজার টাকা নেওয়া হয়।

এছাড়া কারো কারো কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও টাকা চাওয়া হয়। কারো কাছে ১০ হাজার, কারো কাছে ১৫ , কারো কাছে ২০ হাজার টাকাও নেওয়া হয়। এছাড়া বলা হয় আগামী দুই মাসের মধ্যে তাঁরা কাজে যোগ দিতে পারবে। এদিকে দুই মাস থেকে এক বছর পার হয়ে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। এরপরেই টনক নড়ে চাকরীপ্রার্থীদের। চাকরী প্রার্থীরা এরপর দলবদ্ধভাবে নার্সিং হোমে টাকা ফেরত চাইতে আসলে কোনো পাত্তাই দেওয়া হয় না। এমনকি অভিযোগ উল্টে হুমকি দেওয়া হয়। এদিকে প্রতারিতরা সকলে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের অভিযোগপত্র নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত প্রতারিত যুবক- যুবতীরা জেলাশাসকের দ্বারস্থ হন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার