পর পুরুষের সঙ্গে থাকা নিজের স্ত্রীকে হোটেল থেকে পাকড়াও করল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: নিজের স্ত্রী পর পুরুষের সাথে হোটেল ঘরে নিভৃতে সময় কাটাচ্ছে আর সেই দৃশ্য দেখে স্বামী পুলিশ নিয়ে হাতে নাতে পাকড়াও করল তার স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা(Kaliyachak P.S.) এলাকার চৌরঙ্গী সংলগ্ন একটি হোটেলে। যেটা জানতে পারা যাচ্ছে, ১৬ মাইল এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী। ব্যক্তিগত কাজে কালিয়াচকে এসেছিলেন। হঠাৎ করেই তার নজর পড়ে যে তার স্ত্রী পর পুরুষের সাথে ঘুরছে। তৎক্ষণাৎ তিনি তার স্ত্রীর কিছু নেন। সন্দেহ হতেই তাদের পিছু নেয় স্বামী। তারা সটান কালিয়াচকের ওই হোটেলটিতে ঢুকে যান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেলের ম্যানেজারের(Hotel Manager) কাছে যান ওই গৃহবধূর স্বামী।

তিনি রেজিস্টার দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার। এরপরই তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিস ওই হোটেলটিতে আসে। এরপরই হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশের আসার টের পেতেই জানালা ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় ওই গৃহবধুর প্রেমিক । ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, আমার সঙ্গে বেগুনটোলার বাসিন্দা আমার স্ত্রীর গত দুই বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের আগে থেকেই তার সাথে একাধিক ছেলের সম্পর্ক ছিল। আমি বিষয়টি আগে জানতাম না। বিয়ের প্রায় ছয় মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি। আমি এসব করতে বারণ করলে সে আমার সাথে অশান্তি শুরু করে। আমার ওপর বেশ কয়েকটি মিথ্যা কেসও করে সে ।

এরপরই স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে আমার নামে ভরণ পোষণের মামলা করে। তার কথায় আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গেলেও হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয় । এরপরই আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে অর্ধনগ্ন অবস্থায় আমার স্ত্রীকে আটক করে। তার প্রেমিক জানলা ভেঙে পালিয়ে যায়। আমি বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছি। পুলিশ ওই প্রেমিককে খুঁজছে। আদালতে যে মামলা চলছে তাতে কালিয়াচক থানার পুলিশ এই ঘটনার সাক্ষ্য দেবে বলে জানা গিয়েছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির