নাবালককে অপহরণ করে পালানোর সময় ধরা পরল ২ অপহরণকারী, গণধোলাই, রণক্ষেত্র কালিয়াচক

Share:

নিজস্ব প্রতিনিধি , কালিয়াচক: বাচ্চা চুরির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা মালদহে। উত্তেজিত জনতার গণপিটুনি। ভাঙচুর গাড়ি। জানা যায়,একটি বাচ্চা অপহরণ করে পালানোর অভিযোগে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় একটি সাদা রঙের স্করপিও গাড়ি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় এক নাবালক শিশু। এরপরে উত্তেজিত জনতা অভিযুক্তদের গণপিটুনি দেয়। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুর করা হয়, গাড়িটিতে।
মোট দুজন অপহরণকারী ধরা পড়ে।

ধৃতদের মধ্যে একজন বাংলায় কথা বলছিলেন অপরজন হিন্দিভাষী ছিলেন।অভিযোগ মঙ্গলবার রাতে ইংরেজ বাজার থানার(Englishbazar P.S.) সুস্তানি মোড় এলাকা থেকে প্রায় ৮ বছরের এক শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হতেই ইংলিশ বাজারের এক আধিকারিক মধুঘাট নাকা চেকিং পয়েন্টে দ্রুত সতর্কবার্তা পাঠান।

এরপর পুলিশি তৎপরতায় গাড়িটিকে ধাওয়া করে সুজাপুর ট্রাফিক এলাকার কাছে আটক করতে সক্ষম হয়। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং এক অভিযুক্তকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। তবে অপর এক অভিযুক্তকে ঘিরে স্থানীয়দের ক্ষোভ ফেটে পড়ে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং ক্ষুব্ধ জনতা গাড়িটিতেও ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াচক থানার (Kaliyachak P.S,)পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে গাড়িটি করে অপহরণ করা হচ্ছিল সেই গাড়িটি তদন্তের স্বার্থে পুলিশ আটক করেছে। যে শিশুটিকে অপরণ করা হয়েছিল তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই শিশুর পরিবারকে থানায় ডাকা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় কালিয়াচকে।

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক