কালিয়াচকে দিনে দুপুরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী এবং তাঁর ছেলে সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: অভিষেক ব্যানার্জীর মালদা সফরের আগে চলল গুলি। গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক। ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারের আরও দুজন। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে। গত বছর ২ জানুয়ারী ঠিক এই সময় তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পরেই আবার নতুন বছরের শুরুতেই এই গুলি কাণ্ড। ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে।

অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে সোমবার সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর মঙ্গলবার সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তাঁর ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাঁদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ গিয়েছে বলে জানান মালদা জেলা পুলিশ সুপার(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,একটি খেলাকে কেন্দ্র করে এলাকায় বিবাদ চলছিল।আর সেই মেটাতে গিয়েই আক্রান্ত হয় এই ব্যক্তি। তার নাম সাদ্দাম শেখ ।তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তাঁর ছেলে সহ আরো একজন। তাকে বন্দুকের বাট দিয়ে নাকে আঘাত করা হয়েছেগুলি পেটে লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে কালিয়াচক থানার উচ্চপদস্থ অফিসাররা পৌঁছেছে।

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

আংটি-হার বানাতে দিতেই সাড়ে ৩ কোটির সোনা গায়েব, অভিযুক্ত কারিগরদের খুঁজছে পুলিশ

দীর্ঘদিন ধরে নাবালিকাকে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ার বাবা-সহ ৭

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক