পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুশিয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ি। তাতে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, এমনকী প্রাণহানির আশঙ্কাও রয়েছে। শহরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে এবার কড়া পদক্ষেপ করল পূর্ব বর্ধমানের কালনা পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় প্রাথমিক ভাবে ৯টি বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়ি চিহ্নিত করে সেগুলির মালিকদের সতর্ক করে নোটিস টাঙানোর কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির মালিকদের।

পুরসভা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শহরের বেশ কিছু পুরনো বাড়ির অবস্থা নিয়ে নজরদারি চালাচ্ছিল প্রশাসন। একাধিক বার সতর্ক করা সত্ত্বেও বাড়ির মালিকদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার তাই সরাসরি বাড়িতে নোটিস টাঙিয়ে পদক্ষেপ করল পুরসভা। নোটিসে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বাড়ির বিপজ্জনক অংশ নিজেদের উদ্যোগে ভেঙে ফেলতে হবে অথবা প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনও পদক্ষেপ না করা হলে হোল্ডিং নম্বর অনুযায়ী বাড়ির মালিকদের ব্যক্তিগত ভাবে ফের নোটিস পাঠানো হবে। তার পরেও নির্দেশ অমান্য করলে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। পুর কর্তৃপক্ষের আশঙ্কা, বর্ষাকাল কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময়ে এই বাড়িগুলি ভেঙে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে কালনার মতো পুরনো শহরে জরাজীর্ণ বাড়িগুলি নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসনের।

আরও পড়ুনঃঅন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

কালনা পুরসভার উপপুরপ্রধান জানিয়েছেন, শহরে বহু পুরনো বাড়ি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময়ে সেগুলি নিয়ে উদ্বেগ বাড়ে। চিহ্নিত ৯টি বাড়ির মধ্যে মেজ কালীমায়ের মন্দির সংলগ্ন একটি বাড়িও রয়েছে। সেখানে মহিষমর্দিনী পুজোর সময়ে প্রচুর মানুষের সমাগম হয়। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির মালিকেরা ব্যবস্থা না নিলে পরবর্তী ক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ করা হবে।

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

অন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুশিয়ারি

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা