দেশজুড়ে গুণ্ডামি চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ যে আচরণ করছেন, এবং সংবিধান নিয়ে ছেলে খেলা করছেন, তা এক ধরনের গুণ্ডামি । আসলে তিনি তো গুজরাত থেকে গুণ্ডামি করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছেন। দেশজুড়ে গুণ্ডামি চালিয়ে যাচ্ছেন । বাঁকুড়া শহরের নিজের বাড়িতে কালীপুজোর পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Bandopadhay)  । বাঁকুড়া শহরের দোলতলা মোলডুবকায় বাড়ি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । প্রতিবছরই কালীপুজোর এই দিনটিতে তিনি বাঁকুড়া আসেন এবং নিজের হাতে পুরোহিতের সঙ্গে সহযোগিতা করে কালীপুজো করেন । এদিনও তিনি সম্পূর্ণ কালীপুজো নিজেই দেখভাল করেন।

পুজো সমর্পণ করেন তিনি। ১৯২৬ সালে ঠাকুরদা স্বর্গীয় মহাদেব বন্দ্যোপাধ্যায় হাতে পুজো শুরু হয়েছিল এই ব্যানার্জি বাড়ির । এ বছর তাই কালীপুজোর শততম বর্ষ । ঠাকুরদা পরে বাবা ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এবং বাবার হাত থেকে নিজের কাঁধে কালীপুজোর ভার তুলে নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ভাই বোনেরা । সারা বছর রাজনীতি ও ওকালতির কাজে শ্রীরামপুরও কলকাতায় ব্যস্ত থাকার পর কালী পুজোর এই কটা দিন পরিবারের সঙ্গে কাটাতে, অত্যন্ত ভালো লাগে বলে জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) সংবিধানটা ঠিকমতো রপ্ত করতে পারেননি। সংবিধান ঠিকমত পড়েননি। তাই সংবিধান বিরোধী নানা ধরনের আচরণ করছেন। কালী পুজোয় মা কালীর প্রতিমাকে জড়িয়ে ধরে আবেগের সঙ্গে মামা বলে কাঁদতে দেখা যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মাকে আরতী করেন তিনি। পরিবারের সঙ্গে গল্প গুজব করে সময় কাটান তিনি।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!