আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

নিজস্ব প্রতিনিধি, কোন্নগর : তৃণমূলের একটা কর্মীর গায়ে হাত পড়লে আপনার শরীরে আর পোশাক থাকবে না। কোন্নগর থেকে এমন ভাবেই শাহকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানেই থেমে থাকেননি তিনি। উল্টো করে ঝুলিয়ে রাখার কথাও বলেছেন সাংসদ। রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্রমাগত পারদ চড়ছে। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। আগামী বুধবার শেষ অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি।

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে কোন্নগরে একটি সভা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই একের পর এক তোপ দাগলেন তিনি। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। কোনও তৃণমূলকর্মী গায়ে হাত না তোলার হুঁশিয়ারি দিয়েছেন। একাধিক জনসভায় অমিত শাহকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের কর্মীদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এবার সেই একই দাওয়াই দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দেন সাংসদ।

অমিত শাহকে তিনি বলেন, মুখের ভাষা সামলান। অনেক খারাপ ভাষা তাঁরাও প্রয়োগ করতে পারে। শাহকে এমনভাবে ঝোলানো হবে, যে এক বছর ধরে ঝুলবেন। সারা দেশে গুন্ডামি করলেও জানতে হবে, এটা বাংলা। এখানে বাঙালি জানে কী ভাবে লড়াই করতে হয়। শাহকে জল্লাদ বলেও নিশানা করেছেন তিনি। আক্রমণ করার পাশাপাশি প্রথম দফার ভোটের ফলাফল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হতে চলেছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘জামা-কাপড় খুলে নেওয়া’ বা ‘ঝুলিয়ে রাখা’র মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, হারের ভয়ে তৃণমূল নেতারা ভারসাম্য হারিয়েছেন। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানোর কথা ভাবা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ