মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য সভায় ‘খুনের’ হুমকি! পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে লড়াই করছেন আরজি করের নির্যাতিতার মা। জোর কদমে প্রচার নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যে, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তাঁর সরব অবস্থান ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাণনাশের হুমকি’ এবং কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী,  পানিহাটির বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন। তৃণমূলের দাবি,  একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ কেবল নিন্দনীয় নয়, বরং তা গণতান্ত্রিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছে।এখন দেখার বিষয় পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ ২৪ ঘটনার গ্রেফতার করা হয় একজনকে। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এবং দোষীদের শাস্তির নির্দেশ দেয় কলকাতা শিয়ালদহ আদালতকে৷ পাশাপাশি কলকাতা হাইকোর্ট আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়৷ একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হয়। কিন্তু তাতেও নিহত চিকিৎসকের পরিবার তাতে সন্তুষ্ট হননি৷

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী