চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কল্যাণীর আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপের প্রস্তুতি চলছে জোরকদমে

নিজস্ব প্রতিনিধি ,কল্যাণী: নাওয়া খাওয়া ভুলে কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি চলছে জোরকদমে।আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি ।তার পরেই বাঙালি মেতে উঠবে দুর্গা উৎসবের আনন্দে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকলেও দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব।এই উৎসবের জন্য সকলে একটা বছর অপেক্ষায় থাকে।যে যেখানেই থাকুক পুজোর দিন গুলো সকলে ছুটে আসে নিজ নিজ গৃহে । পরিবার প্রতিবেশীদের সঙ্গে মেতে ওঠে পুজোর আনন্দে।দুর্গাপুজো মানেই কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাব(Luminars Club)। প্রত্যেক বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে।

এবছরো দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক ।প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে মণ্ডপ শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে মণ্ডপ প্রস্তুতির কাজ জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে।উদ্যোক্তারা জানান ,এবছর নদিয়া জেলা সহ রাজ্যের বাইরের দর্শনার্থীদের নজর কাড়বে আইটিআই(ITI) লুমিনার্স ক্লাবের দুর্গা পুজো।ভিড় থাকলেও প্রবীণ নাগরিকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।এছাড়াও দর্শনার্থীদের সহোযোগিতার জন্য রয়েছে স্বেচ্ছাসেবক।এখনো পুজোর বাকি রয়েছে বেশ কয়েকটা সপ্তাহ ।

কিন্ত এখন থেকেই মণ্ডপ দেখতে নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। চলছে জোর কদমে মণ্ডপ প্রস্তুতির কাজ।কল্যাণীর লুমিনার্স ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস জানান ভিড়ের কথা মাথায় রেখে এবছর মণ্ডপে প্রবেশের গেট কে আরো বড় করা হয়েছে। মহালয় তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) এই পুজোর উদ্বোধন করবেন এখনো পর্যন্ত সেরকমই ঠিক রয়েছে। যতই বৃষ্টি হোক সময় মতোই শেষ হবে কল্যাণীর লুমিনার্স ক্লাবের পূজা মন্ডপের কাজ। এবছরের পূজো মন্ডপের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ