একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মণ্ডপেই সারি সারি ১১২ টি দুর্গা প্রতিমা! ফের সংবাদ শিরোনামে নদিয়ার ধানতলা থানার কামালপুর দুর্গোৎসব। পুজোর মরশুমে নদিয়ার কামালপুরে এমনই এক নজিরবিহীন আয়োজন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। শুধু দর্শনার্থীদের চমকে দেওয়া নয়, এবার লক্ষ্য আরও বড় বিশ্বরেকর্ডের খাতায় নাম তোলার প্রস্তুতি নিচ্ছে ধানতলা থানার কামালপুর দুর্গোৎসব। 

গত কয়েক বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়েছে এই পুজো। ২০২৪ সালে পরিস্থিতির কারণে পুজো আয়োজন করা সম্ভব হয়নি। তার পরের বছরই বড় চমক নিয়ে হাজির হন উদ্যোক্তারা। ২০২৫ সালে কামালপুরে তৈরি হয়েছিল ১১২ ফুটের বিশাল দুর্গাপ্রতিমা। সেই আয়োজন নজর কাড়লেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত স্বীকৃতি মেলেনি। তবে তাতেই থেমে যেতে রাজি নন উদ্যোক্তারা। এবার তাই বিশাল উচ্চতার প্রতিমার বদলে একেবারে অন্য ভাবনা। একই মণ্ডপে ১১২টি দুর্গা প্রতিমাকে একসঙ্গে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমেই ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ জায়গা করে নেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন পুজো কমিটির সদস্যরা।

আরও পড়ুন: অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

জানা গিয়েছে, এই উদ্যোগে শুরু থেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম সরকার। তাঁর সমর্থন উদ্যোক্তাদের কাজের গতি আরও বাড়িয়েছে। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সুজয় বিশ্বাস জানিয়েছেন, খুব শীঘ্রই সাংবাদিক বৈঠক করে এবারের পরিকল্পনা, আয়োজনের খুঁটিনাটি এবং রেকর্ডের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে সময় যত এগোচ্ছে, ততই জোরকদমে চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপসজ্জা প্রতিটি কাজেই ব্যস্ত শিল্পী ও পুজো কমিটির সদস্যরা। টানা বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি প্রস্তুতির গতি।

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার