এক বস্তা বালি আনতে গিয়ে নৃশংসভাবে খুন হতে হল এক বৃদ্ধকে, চাঞ্চল্য কান্দিতে

Share:

নিজস্ব প্রতিনিধি,কান্দি: বালি মাফিয়াদের হাতে প্রবীণের মর্মান্তিক মৃত্যু । মুর্শিদাবাদের কান্দি থানার হিজল অঞ্চলের দক্ষিণপাড়া এলাকায় ময়ূরাক্ষী নদীর(Mayurakhi River) ঘাটে এই ঘটনায় রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় । অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি তোলার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি বালি মাফিয়া চক্র । রবিবার সেই চক্রের সদস্যদের রোষের শিকার এক সাধারণ গ্রামবাসী ও তাঁর প্রবীণ দাদা । স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এক ব্যক্তি মাত্র এক বস্তা বালি আনতে গিয়েছিলেন নদী থেকে । সেই সময় এলাকায় সক্রিয় বালি মাফিয়ারা তাকে বালি তুলতে বাধা দেয় । তর্ক -বিতর্কের জেরে শুরু হয় ধস্তাধস্তি ও মারধর ।

চোখের সামনে ভাইকে বেধড়ক মারতে দেখে ৭০ বছরের গোলাম শেখ(Golam Sk.) ঘটনাস্থলে ছুটে যান ভাইকে বাঁচাতে । কিন্তু উল্টে তিনি নিজেই বালি মাফিয়াদের আক্রমণের শিকার হন । স্থানীয়দের অভিযোগ, তাঁকে নির্দয়ভাবে পিটিয়ে খুন করা হয় ।ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ গোলাম শেখের ।খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনায় গভীর শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা ।

মৃতের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে । মুর্শিদাবাদের বালি মাফিয়া চক্র দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেআইনিভাবে চলছে বালি পাচার। দিনের পাশাপাশি রাতেও এই বালি পাচার করা হচ্ছে। অথচ এই বালি পাচার বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকগুলিতে কড়া নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও হেলদোল নেই জেলা প্রশাসনের মধ্যে।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি