আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোপাইয়ের জলে ডুবল সতীপীঠ কঙ্কালীতলার মন্দির চত্বর

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : নিম্মচাপের জেরে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বাধের চাপ কমাতে একাধিক ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। যার ফলে রাজ্যের একাধিক নদীতেও বাড়ছে জলস্তর। একাধিক জায়গায় জল জমে যাচ্ছে। এই টানা বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে হু হু করে জল বেড়েছে কোপাই নদীতে। তার জেরেই ডুবে গিয়েছে কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গন। এটি একটি সতীপীঠ বলে পরিচিত।

সাকলে থেকেই জল ঢুকতে শুরু করেছে মন্দির চত্বরে। বেলা যত বাড়ছে, তত বেশি পরিমাণে জল বাড়ছে মন্দিরে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কঙ্কালীতলা পঞ্চায়েত। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চালাচ্ছে শান্তিনিকেতন থানার পুলিশ। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।

প্রবল বৃষ্টির কারণে জলস্তর বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। যারফলে মন্দির চত্বরে ঢুকে পড়েছে জল। পুলিশ-প্রশাসনে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে। জল বের করার চেষ্টা চলছে। জল পেরিয়েই পুজো দিতে যাচ্ছেন ভক্তরা। কঙ্কালীতলা মন্দিরে জমে রয়েছে হাঁটুজল। সেই জল পেরিয়েই পুজো দিচ্ছেন অনেকেই। অন্যসময় কোপাই নদীর জল তেমন না থাকলেও বর্ষাকালে ছাপিয়ে যায় জল। যার জেরে মন্দিরেও ঢুকে যায় জল। গত বছর এইসময় জল জমেছিল মন্দির চত্বরে।

এবারও সতীপীঠ মন্দিরে হু হু করে জল ঢুকছে। শান্তিনিকেতন থানার পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড় নজরদারি রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ