খড়দহে পাঁচটি কৌট বোমা উদ্ধারের ঘটনায় আটক ২ হোম গার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দহ: খড়দহে পাঁচটি কৌটবোমা উদ্ধার করল পুলিশ,ঘটনায় জড়িত সন্দেহে ২জন অস্থায়ী হোমগার্ড আটক । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড -র জগত বল্লভভাই রোড এলাকায় পাঁচটি তাজা বোমা উদ্ধার করল খড়দহ থানার পুলিশ।বোম উদ্ধারের ঘটনায় মোহাম্মদ শাহীদ ও মোহাম্মদ শাহবাজ নামের দুজন অস্থায়ী হোমগার্ডকে আটক করল খড়দহ থানার পুলিশ।

হোমগার্ড ২ জনকে জিজ্ঞাসাবাদ করছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা।বোম উদ্ধারের ঘটনায় অস্থায়ী হোমগার্ডদের জড়িয়ে যাওয়ার ঘটনায় পুলিশ মহলে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় পৌরসভার পুরপ্রধান কমলেশ সাউ।বোম উদ্ধারের ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক।

টিটাগড় পুরসভার কাউন্সিলর কমলেশ সাউ জানান, এই ধরনের সমাজবিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন দলমত দেখলে চলবে না। কিন্তু বোম রাখার ঘটনায় স্থানীয় দুই অস্থায়ী হোম গার্ড কিভাবে যুক্ত হয়ে পড়ল তা নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন। কাদের নির্দেশে তারা এই অসামাজিক কাজ করেছে বা তারা এই ঘটনা আগাম কিভাবে জানতো বা জানলেও তা প্রশাসনকে কেন জানায়নি সবটাই এখন তদন্ত সাপেক্ষ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের