সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে নদিয়ার করিমপুর থেকে গ্রেফতার এক স্থানীয় তৃণমূল নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে নদিয়ার করিমপুর থেকে গ্রেফতার এক স্থানীয় তৃণমূল নেতা। ধৃত ব্যক্তির নাম মেহবুব শেখ। বর্তমানে তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কিষাণ মোর্চার সভাপতি সদস্য। রাজ্যের পালাবদলের পর থেকেই শ্লীলতাহানি, দুর্নীতি, তোলাবাজির অভিযোগে একে একে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন। তালিকায় একাধিক তৃণমূল মন্ত্রীরাও রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ জেলও খাটছেন।

এবার ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা মেহবুব শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মেহবুব শেখ সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি দাবি করেছেন, দিল্লিতে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দেশের প্রায় ৩০ হাজার সেনা জওয়ান নাকি ইস্তফা দিয়েছেন!

পোস্টটি নজরে আসতেই তীব্র প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ববৃন্দ। ভারতীয় সেনাবাহিনী নিয়ে অপমান ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিজেপি কর্মীরা মুরুটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেহবুবের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ এবং গতকাল রবিবার (২৬ জুলাই) মেহবুব শেখকে গ্রেফতার করে। আজ, সোমবার (২৭ জুলাই) তাঁকে কৃষ্ণনগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ববৃন্দ জানিয়েছেন, ভারতীয় সেনাসদস্যদের মনোবল ক্ষুণ্ণ এবং দেশকে অপমান করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দেশবিরোধী’ পোস্ট করা হয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য করিমপুর।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের