এই মুহূর্তে

কাশ্মীরের টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে,চটকাতলায় অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি,ফুলিয়া: নদিয়া জেলার ফুলিয়া চটকাতলায় এক অভিনব উদ্যোগে সফলভাবে টিউলিপ ফুল ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক(Avinaba Basak)। কাশ্মীরের টিউলিপ বাগান দেখার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্ন নিজের বাড়িতেই বাস্তবায়িত করলেন তিনি। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের ছেলে অভিনব বসাক দীর্ঘদিন ধরেই টিউলিপ ফুলের প্রতি আকৃষ্ট ছিলেন। সেই আগ্রহ থেকেই গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ১২৫টি টিউলিপের বাল্ব বা কন্দ কিনে চাষের কাজ শুরু করেন।ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করে তিনি বিশেষভাবে মাটি প্রস্তুত করেন।

কোকোপিট, লাল বালি, সামান্য দোয়াশ মাটি, কীটনাশক, হাড়ের গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি করা হয় চাষের উপযোগী মাটি। এরপর বাল্ব লাগিয়ে গাছগুলো প্রথমে ছায়ায় রাখা হয় এবং পাঁচ দিনে একবার করে জল দেওয়া হয়। ১৮ দিন পর গাছগুলো পূর্ণ আলোতে রাখা হয়। এই সময় তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় তা টিউলিপের জন্য খুবই সহায়ক হয়। মাটির আর্দ্রতা প্রায় ৬৫ শতাংশ বজায় রাখা হয়, যার জন্য একটি বিশেষ যন্ত্রও কেনেন তিনি।৩০ দিনের মাথায় গাছে কুঁড়ি আসে এবং বর্তমানে প্রায় ৩৫ দিন বয়সে গাছগুলোতে সুন্দর টিউলিপ ফুল(Tulip Flower) ফুটতে শুরু করেছে। অভিনব বসাক জানিয়েছেন, টিউলিপ ফুল তার বরাবরের প্রিয়।

গত বছর ফেব্রুয়ারিতে কর্মসূত্রে দিল্লি সফরের সময় প্রথম তিনি টিউলিপ ফুল দেখেন। সেখানেই জানতে পারেন, তাপমাত্রা সামান্য নিয়ন্ত্রণ করা গেলে যেকোনো জায়গায় টিউলিপ চাষ সম্ভব।এরপর কাশ্মীর সফরে গিয়ে টিউলিপ বাগান বন্ধ থাকায় তার আক্ষেপ আরও বেড়ে যায়। সেই থেকেই নিজের উদ্যোগে চাষের সিদ্ধান্ত নেন তিনি। অনলাইনে বাল্ব ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে এবং ইন্টারনেটের পরামর্শ মেনে চাষ করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন। অভিনব বসাকের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ