কাঁথিতে বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার , ধৃত ২ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের ,উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের আঁউরাই গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসুদেববড়িয়া গ্রামে বাসিন্দা কানাইলাল ক্যামিলা।আজ সকালে বেশ কয়েকজন অপরিচিতি তার বাড়িতে আসতেই সন্দেহ হয় গ্রামবাসীদের। পরে খোঁজ খবর নিয়ে দেখা যায় এই কানাইলালের বাড়িতে অবৈধভাবে গাঁজার(Ganja) কারবার চলে। খবর ছড়িয়ে যায় কানাইলাল বাড়িতে গাঁজা ব্যবসা চালায় লুকিয়ে।

খবর ছড়িয়ে পড়তেই গ্রামের বহু মানুষ এসে ভিড় জমায় কানাইলালের ঘরে।পরে খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পুরো বাড়িটিকে ঘেরাও করে। ২৬ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার হয়। পুলিশ গ্রামে প্রবেশ করার আগেই বাড়ির পুরুষেরা ঘর ছেড়ে পালিয়ে যায়।এই ঘটনায় কাঁথি থানার(Kathi P.S.) পুলিশ বাড়ির দুই মহিলাকে গ্রেফতার করে।কাঁথি থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। গাঁজা ব্যবসার পেছনে আর কারো হাত রয়েছে কিনা, বা এই ব্যবসার সঙ্গে কারা যুক্ত, এবং কোথা থেকে এই গাঁজা আসতো, সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে,মালদা জেলা পুলিশের ব্যবস্থাপনায় পুকুরিয়া থানার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। মঙ্গলবার পুখুরিয়া থানা(Pukhuria P.S.) প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুলিশ প্রশাসনের তরফে। এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, আরেক বিধায়ক সমর মুখার্জি, পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ছাড়াও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। থানার পুলিশ কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এই রক্তদান শিবিরের(Blood Donation Camp) স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান করেন মালদা জেলা পরিষদের সদস্য অর্পিতা উপাধ্যায় সহ থানার সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সাধারণ মানুষ। জেলা জুড়ে বেড়ে চলা রক্তের সংকট আর সেই সংকটকে মাথায় রেখে মালদা জেলা পুলিশের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জন প্রতিনিধিরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের