কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তসমাগম তারাপীঠে, কী রয়েছে মায়ের ভোগে?

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের ঢল। শুক্রবার সকাল থেকে মন্দির চত্বরে উপচে পড়েছে ভক্তদের ভিড়। এই বিশেষ দিনে মায়ের কাছে পুজো দিয়ে পূণ্য অর্জন করতে আগ্রহী সকলেই। তারাপীঠের সবথেকে বড় উৎসব এই কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে গোটা তারাপীঠকে সাজিয়ে তোলা হয়েছে। ভক্তদের কথা মাথায় রেখে শুক্রবার সারারাত মন্দিরের দরজা খোলা থাকবে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর চারটে নাগাদ দেবীকে স্নান ও মঙ্গল আরতি করে গর্ভগৃহের খুলে দেওয়া হয়েছে। এর পরেই সেখানে ভিড় জমতে শুরু করেছে। ভক্তরা ফুলের ডালি সাজিয়ে মন্দির চত্বরে হাজির হয়েছেন। এদিনই দেবীর অঙ্গে কৌশিকী পূজা করা হবে। সন্ধ্যায় দেবীকে স্বর্ণাংকারে সাজিয়ে রাজ বেশ তৈরি করা হবে। কৌশিকী অমাবস্য উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও ভিড় হয়েছে। এদিন প্রায় পাঁচ লক্ষের বেশি ভক্ত তারাপীঠে আসবেন বলে মনে করা হচ্ছে। কৌশিকী অমাবস্যার দিনেই তন্ত্রসাধকরা তন্ত্রসাধনায় মেতে ওঠেন তারাপীঠ মহাশ্মশানে। সাধক বামা ক্ষ্যাপা মা তারার দর্শন সিদ্ধি লাভ করেছিলেন এই দিনেই।

অন্যদিকে কথিত আছে শুম্ভ নিশুম্ভুকে বধ করতে দেবীর নিজ দেহকোষ থেকে বের হয়ে এক দেবী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। এদিন ১১:৫৫ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি। শেষ হবে শনিবার ১১:২৪ এ। মহা ধুমধাম করে মায়ের আরাধনা এ দিন তারাপীঠ মন্দিরে চলছে। স্নান ও মঙ্গলারতির পর সকালেই পাঁচ রকম মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে মাকে। পাশাপাশি বিভিন্ন রকম খাবারে সাজিয়ে মাকে এদিন ভোগ দেওয়া হয়। সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রে দেবীকে ভোগ দেওয়া হয়। দুপুরে সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সহ ১১ রকমের ভাজা, পোড়া শোল মাছ, পাঁচ রকমের মাছ ভাজা, চাটনি ও পায়েস রাখা থাকে ভোগে। সন্ধ্যেবেলা মাকে দেওয়া হয় লুচি, সুজি, ৫ রকমের ফল ,৫ রকমের মিষ্টি, ক্ষীর ও শীতল ভোগ। রাতে তারাপীঠে দেবীকে দেওয়া হয় খিচুড়ি, মাছ ভাজা ও বলির মাংস।। এই তিথিতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের