সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল! দিন কয়েক আগে সিটংয়ের এক হোমস্টেতে বার্বিকিউ করতে গিয়ে আগুনে ঝলসে যান তরুণী গৃহবধূ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল! দিন কয়েক আগে সিটংয়ের এক হোমস্টেতে বার্বিকিউ করতে গিয়ে আগুনে ঝলসে যান তরুণী গৃহবধূ। ঘটনায় প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছেন নিকিতা সাহা নামে ওই গৃহবধূ। তিনি এখন শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি। স্ত্রীকে বাঁচাতে গিয়ে সামান্য জখম হয়েছেন তাঁর স্বামী সৌভিক দাসও। অভিযোগ, ঘটনার সময়ে বার্বিকিউয়ের আগুনে হঠাৎ করে কেরোসিন ঢেলে দেওয়া হয়, যার ফলে আগুন দপ করে চারদিকে ছড়িয়ে যায়। তাতেই দগ্ধ হন ওই মহিলা।

ঘটনায় ইতিমধ্যেই হোমস্টের মালিক এবং কর্মী-সহ চারজনকে গ্রেফতার করেছে কার্শিয়াং থানার পুলিশ। সকলেই এখন পুলিশি হেফাজতে রয়েছেন। নবদম্পতিকে বার্বিকিউয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন হোমস্টের যে কর্মী, সেই দীপেন লামাকেও গ্রেফতার করেছে পুলিশ এবং আগুনের আঁচে কেরোসিন ঢালায় অভিযুক্ত যুবক নাসিরুদ্দিনও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে একের পর বিস্ফোরক তথ্য পাচ্ছে পুলিশ। বিশেষ করে, সেদিনের সেই বার্বিকিউতে কী তরল ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আধিকারিকদের মাথায়। হোমস্টের মালিকের দাবি, ঘটনার দিন বার্বিকিউতে কেরোসিন ঢালা হয়েছিল। কিন্তু বার্বিকিউতে কেন কেরোসিন তেল ঢালা হবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জানা যাচ্ছে, এবার এই প্রশ্নের উত্তর খুঁজতে ফরেন্সিক দলের সাহায্য নিচ্ছে পুলিশ।

পুলিশের দাবি, সবাই বার্বিকিউ করতে পারে না। এর জন্যে বিশেষ প্রশিক্ষণের দরকার। তাই আগে সিটংয়ের ওই হোমস্টের বার্বিকিউতে কী ধরণের তরল ব্যবহার করা হয়েছিল, তা আগে জানা দরকার। মালিক নেহাল আইরনের দাবি যাচাই করা প্রয়োজন। যদি কেরোসিন না হয়, তাহলে সেদিন কী বার্বিকিউতে ব্যবহার করা হয়েছিল, তা আদেও বার্বিকিউতে ব্যবহার করা যায় কিনা, সেটাও দেখা প্রয়োজন বলে দাবি করছেন তদন্তকারীরা। আপাতত ওই হোমস্টে থেকে সেই তরল সংগ্রহ করা হয়েছে। এবং হোমস্টে-কে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখুনি তদন্ত নিয়ে বেশকিছু বলা যাবে না বলে জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার ওয়াইএস জগন্নাথ রাও। তিনি জানিয়েছেন প্রয়োজনে ফরেন্সিক দলের সাহায্য নেওয়া হবে। এদিকে জানা যাচ্ছে, অগ্নিদগ্ধ গৃহবধূকে কলকাতায় এসএসকেএমে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। 

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল