এই মুহূর্তে

ময়নাগুড়ি ,ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, কেশপুর:বিধানসভার ভোট যতই ঘনিয়ে আসছে ততই বিজেপিতে ফাটল ধরছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি, ধূপগুড়ির পর এবার কেশপুর। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে (Keshpur)বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান । বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেলো বিজেপি।শনিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা কেশপুরে অনুষ্ঠিত হয়। সেই রেশ কাটতে না কাটতেই বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কেশপুরেবিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির কেশপুর ব্লকের তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা।

তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

কারণ মানুষ বিজেপির ধাপ্পাবাজি ধরে ফেলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের উন্নয়নের শরিক হতে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিন কেশপুরে তৃণমূল রেকর্ড ভোটে জয়ী হবে। বিরোধীদের কেশপুরে শূন্য করা হবে। এদিকে,সোমবারই ধূপগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ৮টি পরিবারের। তৃণমূলের বিধায়কের হাত ধরে এই যোগদান সম্পন্ন করা হয়।

সামনেই ভোট আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরে ধূপগুড়ি মহাকুমার অন্তর্গত বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার ৮ টি পরিবার অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। সোমবার এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভাপতি দীনেশ মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ