বুথের বাইরে উদ্ধার ৬টি তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় দফার ভোটের দিন চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকায়। বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথের অদূরেই উদ্ধার হলো একসঙ্গে ছ’য়টি তাজা বোমা। ভোটকেন্দ্র(West Bengal Election 2026) থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় লাইলনের ব্যাগের ভিতর থেকে এই বোমাগুলি উদ্ধার হওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণ(West Bengal Election 2026) শুরুর কিছুক্ষণ পরই এলাকাবাসীর নজরে আসে সন্দেহজনক একটি ব্যাগ। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতরে ছয়টি তাজা বোমা (Bomb Recovery) ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তাদের দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে বলে প্রশাসন জানিয়েছে। এই ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের দিন বুথের এত কাছাকাছি বোমা কীভাবে এল, কারা বা কী উদ্দেশ্যে এগুলি রেখেছিল-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, ভোেট প্রক্রিয়ায় যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভোটের মাঝেই এই ধরনের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি গোটা ঘটনার পেছনের সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ