ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ প্রায় সকলেই ছুটি।  দ্বিতীয়  দফার নির্বাচন শেষে বাড়িতে সকলেই দুপুরের খাবার খেয়ে দেবেন ভাতঘুম । আর সন্ধ্যায় বসবে জমাটি আসর। হবে তর্ক-বিতর্ক। কোন রাজনৈতিক দল কটা আসন পাবে? প্রত্যাবর্তন হবে নাকি হবে পরিবর্তন এই নিয়ে তরজা তুঙ্গে উঠবে। চায়ের আসরেই হবে এই সব চর্চা। সেই আসর জমাতে সন্ধ্যার মেনুতে স্টার্টার হিসেবে রাখতে পারেন  চিকেন ভিন্ডালু। অন্য স্বাদের এই রেসিপির সঙ্গেই  জমবে চর্চা। কীভাবে বানাবেন জেনে নিন।  

 উপকরণ 

 ৫০০ গ্রাম চিকেন (মাঝারি টুকরো করা)

  ২ টি বড় পেঁয়াজ কুচি

 ৩ টেবিল চামচ সাদা ভিনিগার

 ১ চা চামচ চিনি

  ৩-৪ টেবিল চামচ সরষের তেল

 স্বাদমতো নুন

 ভিন্ডালু মশলা পেস্টের জন্য যা লাগবে… 

৫-৬ টি শুকনো লঙ্কা, ১ চা চামচ

গোটা জিরে, ৪-৫ টি লবঙ্গ 

১ ইঞ্চি দারুচিনি, ৮-১০ টি গোলমরিচ 

১ চা চামচ সর্ষে 

১ ইঞ্চি আদা 

৮-১০ কোয়া রসুন 

ভিনিগার

 পদ্ধতি 

প্রথমে চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এবার ভিন্ডালু মশলা বানিয়ে নিন । তারপর মশলা পেস্ট  চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে প্রায়  ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার  কড়াইতে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে  সোনালি বা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট খুব ভালো করে কষাতে থাকুন।  চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে এবং মশলার কাঁচা গন্ধ চলে গেলে ১ কাপ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। তারপর সামান্য চিনি  দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ১৫-২০ মিনিট রান্না করুন ।  গ্রেভি  মাখা মাখা হলে ওপর থেকে তেল  ভাসলে নামিয়ে নিন।  তৈরি  ঝাল ও টক স্বাদের চিকেন ভিন্ডালু। 

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ