‘খাদ্য ছায়া’ ক্যান্টিনের উদ্বোধন করলেন মুখ্যসচিব

এই ক্যান্টিন চালাবে মহিলা স্বনির্ভর গোষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ক্যান্টিনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্নের (NABANNA) এই নতুন ক্যান্টিনের নাম ‘খাদ্য ছায়া’। এই ক্যান্টিন চালাবে মহিলা স্বনির্ভর গোষ্ঠী।

মঙ্গলবার দুপুর ৩টা নাগাদ ক্যান্টিন উদ্বোধনের সময়ে মুখ্যসচিব ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দফতরের সচিব মনোজ পন্থ, পুর্ত দফতরের সচিব অন্তরা আচার্য্য, পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথন, হাওড়া জেলাশাসক মুক্তা আর্য প্রমুখ। নবান্ন সূত্রে খবর, মূলত ‘আনন্দধারা’ প্রকল্পের অধীন স্বনির্ভর মহিলা গোষ্ঠী এই ক্যান্টিন পরিচালনা করবে।

জানা গিয়েছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত যত ক্যান্টিন রাজ্যের বিভিন্ন জেলায় আছে, সমস্ত ক্যান্টিনের নামই হবে ‘খাদ্য ছায়া’। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক এই ভবনের ক্যান্টিনের দায়িত্বে যে সমস্ত মহিলারা আছেন তাঁরা ইন্ডিয়ান ইন্সটিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন। ২৫ ধরণের বিশেষ উন্নতমানের খাবার প্রস্তুত করতে পারেন তাঁরা। ক্যান্টিনের দাবি, সুস্বাদু খাবার পাওয়া যাবে অল্প মূল্যের বিনিময়ে। 

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং